SSC Recruitment: বাড়লো GD কনস্টেবল নিয়োগের শূন্যপদের সংখ্যা! বিজ্ঞপ্তি প্রকাশ করে জানালো এসএসসি!

Published By: Madhumita Pal | Published On:
Share:

স্টাফ সিলেকশন কমিশন (SSC) এর তরফে জেনারেল ডিউটি (GD) কনস্টেবল নিয়োগের শূন্যপদ বৃদ্ধি করা হলো। এবার আরও বেশি শূন্যপদে প্রার্থী নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। আগ্রহী প্রার্থীরা (ssc.nic.in) ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখে আসতে পারেন।

এর আগে ২০২২ এ এসএসসির তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জিডি কনস্টেবল পদে ২৪,৩৬৯ টি শূন্যপদে প্রার্থী নিয়োগের ঘোষণা করা হয়েছিল। তবে সম্প্রতি নতুন বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, এই শূন্যপদ বৃদ্ধি করা হয়েছে। নয়া সিদ্ধান্ত অনুযায়ী মোট ৪৬,৪৩৫টি শূন্যপদে নিয়োগ করা হবে। সেক্ষেত্রে প্রথম দফায় ৪৬,২৬০ ও দ্বিতীয় দফায় ১৭৫ পদে নিয়োগ করবে এসএসসি। জিডি কনস্টেবল পরীক্ষায় প্রতি রাজ্যে কত ক্যাটাগরিতে প্রার্থী নিয়োগ হবে তা তালিকার মাধ্যমে জানিয়েছে কমিশন।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে কনস্টেবল নিয়োগ

জিডি কনস্টেবল পদের পরীক্ষায় প্রতিবার অংশগ্রহণ করেন বহু সংখ্যক পরীক্ষার্থী। বিএসএফ, এসএসএফ, নার্কোটিক্স ব্যুরো, অসম রাইফেলস সহ বিভিন্ন বিভাগের জিডি কনস্টেবল পদে প্রার্থী নিয়োগ করা হবে এসএসসির তরফে। যার মধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এ সবচেয়ে বেশি প্রার্থী নিয়োগ করবে কমিশন। প্রসঙ্গত, এবছরের জানুয়ারির ১০ তারিখ থেকে শুরু হওয়া জিডি কনস্টেবল পদের পরীক্ষাটি চলবে আগামী ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর মার্চ মাসে পরীক্ষার ফলপ্রকাশের সম্ভাবনা রয়েছে।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

ইন্ডিয়ান রেলওয়েতে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, প্রতিমাসে বেতন ২১ হাজার টাকা পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকে ১০০০ অফিসার নিয়োগ, পশ্চিমবঙ্গেও প্রচুর শূন্যপদ রয়েছে SSF এ গ্রুপ সি কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে BEML এ জুনিয়র এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ, কেবল ইন্টারভিউ দিয়ে চাকরি কোচি শিপইয়ার্ডে ২৪০ অ্যাপ্রেন্টিস নিয়োগ, শুধু ইন্টারভিউতে পাশ করলেই চাকরি