SSC Result: সিলেকশন পোস্টের ফলাফল প্রকাশ করলো কমিশন! জেনে নিন কীভাবে রেজাল্ট দেখবেন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

স্টাফ সিলেকশন কমিশন (SSC) এর তরফে প্রকাশ করা হল সিলেকশন পোস্ট টেন ২০২২-এর অতিরিক্ত ফলাফল। মাধ্যমিক স্তর, উচ্চমাধ্যমিক স্তর, গ্র্যাজুয়েশনের ও তার উপরের স্তরের ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট (ssc.nic.in) এ গিয়ে নিজেদের রেজাল্ট চেক করে আসতে পারেন।

ফলাফল চেক করবেন কিভাবে?

১) প্রার্থীদের প্রথমে (ssc.nic.in) ওয়েবসাইটে যেতে হবে।

২) এরপর হোমপেজের অন্তর্গত ‘রেজাল্ট’ ট্যাবে ক্লিক করতে হবে।

৩) এবার ‘Phase X/ 2022/ Selection post Examination’ – এ ক্লিক করতে হবে।

৪) একটি পিডিএফ স্ক্রিনে ওপেন হবে।

আরও পড়ুনঃ সিজিএল টায়ার ২ পরীক্ষার ফাইনাল অ্যানসার কি

৫) সেখান থেকে নিজেদের রেজাল্ট চেক করতে পারবেন।

৬) প্রয়োজনে পিডিএফটি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন।

প্রকাশিত ফলাফল অনুসারে মোট ৪৫৪ জন প্রার্থী মাধ্যমিক স্তর থেকে, ৬৭৩ জন প্রার্থী উচ্চ মাধ্যমিক স্তর থেকে ও ৩৭৭ জন প্রার্থী গ্র্যাজুয়েট ও তার উপরের স্তরের থেকে পরবর্তী স্ক্রুটিনি রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছেন। স্ক্রুটিনি সম্পর্কিত যাবতীয় তথ্য জানানো হয়েছে কমিশনের বিজ্ঞপ্তিতে। তাই বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নেবেন প্রার্থীরা। এছাড়া এ বিষয়ে পরবর্তী আপডেট পেতে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই নজর রাখবেন।


Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

WBCS Result Published: 2022 সালের WBCS পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হল CTET Result 2026 Out: CTET পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হল, স্কোর কার্ড ডাউনলোড করুন WB 27th SET Result 2025: ২৭ তম সেট পরীক্ষার রেজাল্ট প্রকাশ করল WBCSC, এইভাবে চেক করুন Navodaya Result 2026 Out: JNVST Class 6 পরীক্ষার ফল প্রকাশিত হল মাধ্যমিক রেজাল্ট 2026: ভোটের কারণে কি পিছিয়ে যাবে পরীক্ষার রেজাল্ট? অফিসিয়াল ঘোষণা দেখুন