কেন্দ্রীয় সরকারের চাকরিপ্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ৩০০০ পদে নিয়োগ করার অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। স্টাফ সিলেকশন কমিশন (SSC) প্রতিবছর Selection Post পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর যেমন রেল, ড্রাগ, আয়কর ইত্যাদি বিভাগে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করে। সম্প্রতি এই বছরের Selection Post Phase XIV পরীক্ষার জন্যে কমিশন তাদের ওয়েবসাইটে অফিশিয়ালি ঘোষণা করেছে। নূন্যতম মাধ্যমিক পাশ থেকে নারী পুরুষ সকল প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। শূন্যপদ, আবেদনের যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি নিয়ে নিচে আলোচনা করা হলো।
এক নজরে
স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ৩০০০ পদে নিয়োগ
স্টাফ সিলেকশন কমিশন জানিয়েছে এবারে সব মিলিয়ে মোট ৩০০৩ পদ খালি রয়েছে। সাধারণ, এস সি, এস টি, ওবিসি ইত্যাদি সকলের জন্য আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। কোন কোন পদে নিয়োগ হবে তা নীচে রইল,
সিলেকশন পোস্ট পরীক্ষায় শূন্যপদগুলিকে তিনটি ক্যাটেগরিতে ভাগ করা হয়-
গ্র্যাজুয়েট লেভেল (Graduation & Above)
এখানে টেকনিক্যাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ পদগুলো থাকে:
- জুনিয়র সিলেকশন অফিসার।
- রিসার্চ অ্যাসিস্ট্যান্ট।
- সাব-ইন্সপেক্টর।
- টেকনিক্যাল অফিসার।
- সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট।
- লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট।
উচ্চ মাধ্যমিক লেভেল
এই স্তরে সাধারণত ক্লারিক্যাল এবং সুপারভাইজারি পদ থাকে:
- ডেটা এন্ট্রি অপারেটর।
- লোয়ার ডিভিশন ক্লার্ক।
- ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট।
- কনজারভেশন অ্যাসিস্ট্যান্ট।
- জুনিয়র কম্পিউটার।
মাধ্যমিক লেভেল (Matriculation / 10th Pass)
এই স্তরে মূলত ফিল্ড ওয়ার্ক বা ল্যাবরেটরি সংক্রান্ত পদ থাকে:
- মাল্টি টাস্কিং স্টাফ।
- ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট।
- ফিল্ড অ্যাটেনডেন্ট।
- অফিস অ্যাটেনডেন্ট।
- ক্লিনার।
শিক্ষাগত যোগ্যতা
- ম্যাট্রিকুলেশন লেভেল (Matriculation Level): ন্যূনতম মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- হায়ার সেকেন্ডারি লেভেল (Higher Secondary Level): উচ্চ মাধ্যমিক (১০+২) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- গ্র্যাজুয়েশন ও তার ওপরের লেভেল (Graduation & above levels): স্নাতক ডিগ্রি বা তার ওপরের যেকোনো স্বীকৃত ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতা
কিছু কিছু পদের ক্ষেত্রে কম্পিউটারে দক্ষতা ও নির্দিষ্ট কাজের অভিজ্ঞতা চাওয়া হয়।
বয়সসীমা
সাধারণভাবে বয়স ১৮ থেকে ২৫, ২৭, ২৮ বা ৩০ বছর হতে পারে (পদ অনুযায়ী)। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে:
| ক্যাটেগরি | ছাড় |
| SC/ST প্রার্থীদের জন্য | ৫ বছর। |
| OBC প্রার্থীদের জন্য | ৩ বছর। |
| PwBD প্রার্থীদের জন্য | ১০-১৫ বছর পর্যন্ত ছাড় প্রযোজ্য। |
বেতন
এখানে নিয়োগপ্রাপ্তদের পদ অনুযায়ী পে লেভেল ১ থেকে পে লেভেল ৭ পর্যন্ত হারে বেতন দেওয়া হয়। মূল বেতন ন্যূনতম ২৫,০০০ থেকে ৭৫,০০০ টাকা থাকে। সঙ্গে ডিএ, এইচ আর এ, মেডিকেল ও অন্যান্য সুবিধা মেলে।
আরও পড়ুনঃ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অফিসার নিয়োগ, যোগ্যতা ও আবেদন পদ্ধতি দেখুন
আবেদন ফি
| ক্যাটেগরি | ফী |
| সাধারণ ও ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি | ১০০ টাকা। |
| মহিলা, SC, ST, PwBD এবং প্রাক্তন সেনাকর্মীদের (ESM) জন্য |
কোনো আবেদন ফি লাগবে না।
|
কীভাবে আবেদন করবেন?
আবেদন প্রক্রিয়াটি দুটি ধাপে সম্পন্ন করতে হয়:
ওটিআর (One-Time Registration)
এসএসসির নতুন ওয়েবসাইট (https://ssc.gov.in)-এ গিয়ে প্রার্থীদের ওটিআর সম্পন্ন করতে হবে। যারা আগে পুরনো সাইটে রেজিস্ট্রেশন করেছিলেন, তাদেরও নতুন করে ওটিআর করতে হবে। এর জন্য আধার কার্ড নম্বর, মোবাইল নম্বর এবং ইমেল আইডি প্রয়োজন। যাদের অলরেডি নতুন ওয়েবসাইটে ওটিআর করা আছে, তাদের আর দরকার নেই।
অনলাইন ফর্ম পূরণ
ওটিআর শেষ হওয়ার পর লগইন করে ‘Phase-XIV/2026/Selection Posts’ লিংকে ক্লিক করে ফর্ম পূরণ করতে হবে। ফর্ম পূরণের সময় প্রার্থীদের ল্যাপটপ বা মোবাইলের ক্যামেরার মাধ্যমে লাইভ ফটো ক্যাপচার করতে হবে। কোনো পুরনো বা স্ক্যান করা ছবি আপলোড করা যাবে না। এরপর স্বাক্ষর স্ক্যান করে আপলোড করে আবেদন ফি জমা দিলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
নিয়োগ পদ্ধতি
- এখানে কেবল একটি কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হয়। এই পরীক্ষাটি হয় অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন (MCQ) পদ্ধতিতে। মোট ৬০ মিনিট সময় থাকে। পরীক্ষায় মোট চারটি বিভাগ থাকে:
| বিষয় | প্রশ্ন | নম্বর |
| General Intelligence | ২৫টি প্রশ্ন | ৫০ নম্বর |
| General Awareness | ২৫টি প্রশ্ন | ৫০ নম্বর |
| Quantitative Aptitude | ২৫টি প্রশ্ন | ৫০ নম্বর |
| English Language | ২৫টি প্রশ্ন | ৫০ নম্বর |
প্রতি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে (Negative Marking)।
- কম্পিউটার বেসড পরীক্ষার পর উত্তীর্ণ প্রার্থীদের সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন এর জন্য ডেকে নেওয়া হয়। সমস্ত অরিজিনাল ডকুমেন্টস যাচাই করে যোগ্যদের কাজে নিয়োগ করা হয়।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
- অনলাইন আবেদন শুরুর তারিখ: ১৩ এপ্রিল ২০২৬।
- আবেদনের শেষ তারিখ: ০৪ মে ২০২৬ (রাত ১১টা পর্যন্ত)।
- অনলাইন ফি প্রদানের শেষ সময়: ০৫ মে ২০২৬ (রাত ১১টা পর্যন্ত)।
- আবেদন সংশোধন (Correction Window): ১১ মে থেকে ১৩ মে ২০২৬ পর্যন্ত।
- পরীক্ষার সম্ভাব্য তারিখ (Computer Based Exam): জুন ২০২৬।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.
এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now