স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ সি কর্মী নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন জানান

Published By: Priyanka Sen | Published On:
Share:

কেন্দ্রীয় সরকারের অন্যতম নিয়োগকারী সংস্থা স্টাফ সিলেকশন কমিশন বা SSC র তরফে প্রকাশিত হলো নিয়োগ বিজ্ঞপ্তি। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় যে সমস্ত চাকরিপ্রার্থীরা নিয়োগের জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্যই এবার সুখবর রয়েছে। কেন্দ্রীয় সরকারি বিভিন্ন দপ্তরে স্টেনোগ্রাফার পদে কর্মী নিয়োগ করছে SSC। এই নিয়োগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলি অর্থাৎ পদের নাম, শূন্য পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, আবেদন পদ্ধতি এবং নিয়োগ পদ্ধতি সংক্রান্ত সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে।

---Advertisement---

নিয়োগ কারী সংস্থা- স্টাফ সিলেকশন কমিশন (SSC)।

পদের নাম- স্টেনোগ্রাফার : গ্রেড সি ও ডি।

মোট শূন্য পদের সংখ্যা- ২৬১+ (সম্ভাব্য)।

আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা:

১) শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইচ্ছুক চাকরিপ্রার্থীর এই শিক্ষাগত যোগ্যতা ০১/০৮/২০২৫ তারিখের আগে সম্পূর্ণ হতে হবে।

---Advertisement---

চাকরির খবরঃ প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল প্রাইমারি এডুকেশন বোর্ড

২) অতিরিক্ত দক্ষতা- শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি ইচ্ছুক চাকরিপ্রার্থীকে অবশ্যই স্টেনোগ্রাফিতে দক্ষ হতে হবে। এক্ষেত্রে স্টেনোগ্রাফার ডি পদের জন্য ইংরেজি ভাষায় ৫০ মিনিটের মধ্যে এবং হিন্দি ভাষার ক্ষেত্রে ৬৫ মিনিট ডিক্টেশনে ন্যূনতম ১০০ টি শব্দ প্রতি মিনিটে টাইপ করতে হবে। অপরদিকে স্টেনোগ্রাফার সি পদের জন্য ইংরেজি ভাষায় ৪০ মিনিটে এবং হিন্দি ভাষায় ৫৫ মিনিট ডিক্টেশনে ৮০ একটি শব্দ প্রতি মিনিটে টাইপ করার দক্ষতা রাখতে হবে।

৩) বয়স সীমা- ০১/০৮/২০২৫ তারিখ অনুসারে নূন্যতম ১৮ বছর থেকে চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে স্টেনোগ্রাফার গ্রেড সি পদে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত এবং স্টেনোগ্রাফার গ্রেড দ্বীপদের সর্বোচ্চ ২৭ বছর পর্যন্ত চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। যদিও সংরক্ষিত শ্রেণীর সকল চাকরিপ্রার্থীকে বয়সের ঊর্ধ্বসীমায় সরকারি নিয়ম মেনে ছাড় দেওয়া হবে।

চাকরির খবরঃ ইন্টারভিউ দিয়ে কেন্দ্রীয় সরকারি পদে কর্মী নিয়োগের সুযোগ

৪) বয়সের ছাড়- SSC স্টেনোগ্রাফার পদে SC/ST/OBC/PWBD সকল চাকরিপ্রার্থীকেই বয়সের ছাড় দেওয়া হচ্ছে। সরকারি নিয়ম মেনে SC/ST চাকরিপ্রার্থীরা বয়সের উর্দু সময় মোট ৫ বছরের, OBC চাকরি প্রার্থীরা মোট ৩ বছরের এবং শারীরিকভাবে বিশেষ সক্ষম চাকরিপ্রার্থীরা মোট ১০ বছরের ছাড় পাবেন।

নিয়োগ প্রক্রিয়া- আবেদনকারী চাকরিপ্রার্থীদের মোট ২টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। এখানে প্রথমে ২ ঘন্টার একটি কম্পিউটার বেসড লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য চাকরি প্রার্থীদের বাছাই করা হবে। এরপর স্কিল টেস্ট বা স্টেনোগ্রাফি দক্ষতা পরীক্ষার মাধ্যমে অবশেষে কর্মী হিসেবে নিয়োগ করা হবে। ভেরিফিকেশনের জন্য যোগ্য চাকরিপ্রার্থীকে ডাকা হবে।

সম্ভাব্য পরীক্ষার সময়- ০৬/০৮/২০২৫ থেকে ১১/০৮/২০২৫।

---Advertisement---

চাকরির খবরঃ সরকারি ইস্পাত সংস্থায় ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ

আবেদন পদ্ধতি- প্রতিটি চাকরিপ্রার্থীকে স্টাফ সিলেকশন কমিশনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনে ইচ্ছুক প্রার্থীদের https://ssc.gov.in -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে হবে। এরপর রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ডের সাহায্যে লগইন করে সম্পূর্ণ আবেদন পত্রটি যথাযথ তথ্যের সাথে পূরণ করে জমা করতে হবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই চাকরিপ্রার্থীর আধার কার্ড, বয়সের প্রমাণ, শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশিট ও সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ রঙিন ছবি ইত্যাদি ডকুমেন্ট গুলি অনলাইনেই স্ক্যান করে জমা করতে হবে। সবশেষে ভালোভাবে আবেদন পত্র মিলিয়ে নিয়ে ২৬/০৬/২০২৫ তারিখের মধ্যে সাবমিট করে দিতে হবে।

আবেদন মূল্য- প্রতিটি চাকরিপ্রার্থীকে আবেদনপত্র পূরণ করার পর আবেদন মূল্য হিসেবে ১০০ টাকা দিতে হবে। এক্ষেত্রে যদিও SC, ST, PWBD ও মহিলা চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ ছাড় দেওয়া আছে।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন