SSC -র মাধ্যমে গ্রূপ-সি পদে চাকরি, আবেদন চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত

Published By: ExamBangla.com | Published On:
Share:

ভারত সরকার অনুমোদিত স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ সি এবং ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সমস্ত তথ্য নিখুঁতভাবে জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।

SSC Stenographer Recruitment Notification

পদের নাম- স্টেনোগ্রাফার (গ্রেড- সি)।
বয়স- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়েসের ছাড় পাবেন অর্থাৎ SC/ ST প্রার্থীরা ৫ বছরের এবং OBC প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।

পদের নাম- স্টেনোগ্রাফার (গ্রেড- ডি)।
বয়স- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়েসের ছাড় পাবেন অর্থাৎ SC/ ST প্রার্থীরা ৫ বছরের এবং OBC প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।

চাকরির খবরঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখুন

শিক্ষাগত যোগ্যতা- উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে যেকোনো স্বীকৃত বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে প্রয়োজনীয় স্টেনোগ্রাফি স্পিড থাকতে হবে।

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।ssc.nic.in এই ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার সময় প্রার্থীর অবশ্যই বৈধ ইমেল আইডি এবং ফোন নম্বর থাকতে হবে। সম্প্রতি তোলা প্রার্থীর পাসপোর্ট সাইজ কালার ফটো (২০ kb থেকে ৩০ kb) ও স্বাক্ষর (১০ থেকে ২০ kb) স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন ফি- ১০০ টাকা। SC/ ST/ PwD/ Ex- Serviceman এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না। প্রার্থীরা অনলাইনের মাধ্যমে যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং ইত্যাদি এর মাধ্যমে আবেদন ফি জমা করতে পারবেন।

চাকরির খবরঃ কেন্দ্রীয় সরকারের বিনামূল্যে প্রশিক্ষণ

অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ- ৬ সেপ্টেম্বর, ২০২২
আবেদনের শেষ তারিখ- ৫ ই সেপ্টেম্বর, ২০২২

Official Notice: Download Now
Apply Now: Registration | Login
Daily Job Update: Click Here

আরও পড়ুন

হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন ফেব্রুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? February Month Job Update 2026 রাজ্যের জেলায় জেলায় পাঞ্জাব ব্যাংকে নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১৫ হাজার টাকা রাজ্যের বিদ্যুৎ দপ্তরে অ্যাপ্রেন্টিস নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১০ হাজার টাকা