আপনি কি পশ্চিমবঙ্গের একজন চাকরিপ্রার্থী? কেন্দ্রীয় সরকারের কোন ভাল চাকরি খুঁজছেন? তবে সুসংবাদ। ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স বা SSF এ গ্রুপ সি কর্মী নিয়োগ করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সারা দেশের যেকোনো প্রান্ত থেকে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। নূন্যতম মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের চাকরি মানেই নিয়োগের পর রয়েছে মোটা মাসিক বেতনসহ অন্যান্য সুবিধা। নিচে এই নিয়োগের শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স, আবেদন প্রক্রিয়া, নিয়োগের পদ্ধতি ইত্যাদি বিশদে জানানো হলো।
এক নজরে
SSF এ গ্রুপ সি কর্মী নিয়োগ
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট দুটি পদে লোক নিয়োগ করা হবে। যার মধ্যে রয়েছে,
- বার্বার।
- ওয়াশারম্যান।
শূন্যপদের বিষয়ে আরো বিস্তারিত জানতে নীচে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।
শিক্ষাগত যোগ্যতা
- প্রার্থীকে স্বীকৃত বোর্ড বা স্কুল থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- সংশ্লিষ্ট পদে কাজের দক্ষতা থাকতে হবে এবং ট্রেড টেস্টে (Trade Test) পাশ করতে হবে।
বয়সসীমা
২৮ এপ্রিল, ২০২৬ অনুযায়ী প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC প্রার্থীদের জন্য ৫ বছর এবং OBC (NCL) প্রার্থীদের জন্য ৩ বছর বয়সের ছাড় রয়েছে।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা
নির্বাচিত প্রার্থীরা সপ্তম বেতন কমিশন অনুযায়ী Level-2 পে-ম্যাট্রিক্সে বেতন পাবেন। বেতন স্কেল ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা। মূল বেতনের সাথে মহার্ঘ ভাতা (DA), বাড়ি ভাড়া ভাতা (HRA), যাতায়াত ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া যাবে।
আরও পড়ুনঃ কেন্দ্রীয় সংস্থায় জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি
আবেদন ফি
- জেনারেল এবং OBC: ১০০ টাকা।
- SC এবং প্রাক্তন সেনাকর্মী: কোনো আবেদন ফি লাগবে না।
কিভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের ITBP-র অফিসিয়াল রিক্রুটমেন্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে:
- প্রথমে recruitment.itbpolice.nic.in ওয়েবসাইটে যান।
- আপনার প্রোফাইল তৈরি করুন এবং সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করুন।
- প্রয়োজনীয় নথিপত্র যেমন আধার কার্ড, মাধ্যমিক পাশের সার্টিফিকেট মার্কশীট, জন্ম সার্টিফিকেট, ছবি ইত্যাদি আপলোড করুন।
- আবেদন ফি জমা দিয়ে ফর্মটি সাবমিট করুন এবং প্রিন্ট আউট নিয়ে রাখুন।
নির্বাচন পদ্ধতি
নির্বাচন প্রক্রিয়াটি চারটি প্রধান ধাপে সম্পন্ন হবে:
- PET & PST: প্রথমে নেওয়া হবে প্রার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষা। এখানে প্রথমে PET ধাপে
১.৬ কিমি দৌড় ( ৭ মিনিট ৩০ সেকেন্ডে),
১১ ফুট লং জাম্প (৩টি সুযোগ দেওয়া হবে) এবং
৩.৫ ফুট হাই জাম্প (৩টি সুযোগ দেওয়া হবে) করতে হবে।
তারপর PST পর্যায়ে প্রার্থীদের শারীরিক মান পরীক্ষা হবে, যেমন
উচ্চতা – (সাধারণ ক্যাটাগরি: ১৭০ সেমি; গাড়োয়ালি, কুমাওনি, গোর্খা, ডোগরা, মারাঠা এবং অসম, হিমাচল প্রদেশ, কাশ্মীর ও লাদাখ অঞ্চলের প্রার্থী: ১৬৫ সেমি; উত্তর-পূর্ব ভারতের রাজ্যসমূহ: ১৬২.৫ সেমি; এবং তফসিলি উপজাতি (ST) প্রার্থীদের : ১৬০ সেমি)।
বুকের ছাতি – (সাধারণ ক্যাটাগরি: না ফুলিয়ে ৮০ সেমি এবং ফুলিয়ে ৮৫ সেমি; পাহাড়ি অঞ্চলের প্রার্থী: না ফুলিয়ে ৭৮ সেমি এবং ফুলিয়ে ৮৩ সেমি; তফসিলি উপজাতি (ST) প্রার্থী: না ফুলিয়ে ৭৬ সেমি এবং ফুলিয়ে ৮১ সেমি; উত্তর-পূর্ব ভারতের রাজ্যসমূহ: না ফুলিয়ে ৭৭ সেমি এবং ফুলিয়ে ৮২ সেমি; অন্যান্য অঞ্চলের ST প্রার্থী: ১৬২.৫ সেমি)।
ওজন – (উচ্চতা এবং বয়স অনুযায়ী)। - Written Exam: শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের একটি ৫০ নম্বরের লিখিত পরীক্ষা হবে (OMR বা CBT মোডে)। এতে সাধারণ জ্ঞান, গণিত, অ্যাপটিটিউড এবং ইংরেজি/হিন্দি ভাষা থেকে প্রশ্ন থাকবে।
- Trade Test: আগের ধাপে উত্তীর্ণ প্রার্থীদের একটি 50 নম্বরের ট্রেড টেস্ট নেওয়া হবে যেখানে ন্যূনতম ২৫ নম্বর পেয়ে পাশ করতে হবে। সংশ্লিষ্ট কাজের দক্ষতা যাচাইয়ের এটি নেওয়া হবে।
- Documentation & Medical: উত্তীর্ণ প্রার্থীদের নথিপত্র যাচাই এবং স্বাস্থ্য পরীক্ষা করে চূড়ান্ত নিয়োগ তালিকা তৈরি করা হবে।
আবেদনের সময়সীমা
- আবেদন শুরু: ৩০ মার্চ, ২০২৬ (সকাল ০০:০১ মিনিট থেকে)।
- আবেদনের শেষ তারিখ: ২৮ এপ্রিল, ২০২৬ (রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত)।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.
এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now