উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্টাফ নিয়োগ, দেখে নিন কিভাবে করবেন আবেদন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

সম্প্রতি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে বেশ কিছু স্টাফ নিয়োগ করতে চলেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, বেতন কাঠামো সহ অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদন পেশ করা হলো।

Employment no- 02/R-2023

পদের নাম – Inspector of Colleges
মোট শূন্যপদ – ১ টি।
শিক্ষাগত যোগ্যতা – যে কোন বিষয়ে ৫৫% নম্বর নিয়ে মাস্টার ডিগ্রী পাশ করা প্রার্থীর বিশ্ববিদ্যালয় বিভাগে ন্যূনতম ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে এই পদে আবেদন করতে পারবেন।
বেতন – ১,৪৪,২০০ টাকা।

পদের নাম – Audit and Accounts Officer
মোট শূন্যপদ – ১ টি।
শিক্ষাগত যোগ্যতা – কমার্স বিভাগে ন্যূনতম ৫৫% নাম্বার নিয়ে মাস্টার্স সহ একাউন্টান্সি বিভাগের সিনিয়র পোস্টে কাজ করার অভিজ্ঞতা থাকা চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বেতন – ৭৯,৮০০ টাকা।

আরও পড়ুনঃ রামকৃষ্ণ মিশনে শিক্ষিকা নিয়োগ

পদের নাম – Officer in Charge
মোট শূন্যপদ – ১ টি।
শিক্ষাগত যোগ্যতা – যেকোনো বিষয়ে স্নাতক সহ অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগে ন্যূনতম দশ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বেতন – ৫৭,৭০০ টাকা।

পদের নাম – Senior Research Physicist
মোট শূন্যপদ – ১ টি।
শিক্ষাগত যোগ্যতা – বিজ্ঞান বিভাগের যে কোন বিষয়ে ৫৫ শতাংশ নাম্বার পাওয় মাস্টার্স ডিগ্রী পাশ চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বেতন – ৭৯,৮০০ টাকা।

বয়সসীমা – উক্ত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ন্যূনতম ৩৫ বছর থেকে সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য বিশ্ববিদ্যালয় নিজস্ব ওয়েবসাইটে (www.nbu.ac.in) ভিজিট করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

আবেদনের শেষ তারিখ – ৩০ এপ্রিল, ২০২৩।

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন