৭০ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশ করলো স্টাফ সিলেকশন কমিশন

Published By: Madhumita Pal | Published On:
Share:

দেশে তথা রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুযোগ। কেন্দ্র সরকারের তরফে ৭০ হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো স্টাফ সিলেকশন কমিশন। এসএসসি তরফে জানানো হয়েছে মোট ৭০ হাজার শূন্যপদে নিয়োগের কথা। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে ৪২ হাজার শূন্যপদ পূরণ করবে স্টাফ সিলেকশন কমিশন (SSC)।

সম্প্রতি, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া সোশ্যাল সাইটে জানিয়েছে, স্টাফ সিলেকশন কমিশন নিয়োগ আসন্ন পরীক্ষার মাধ্যমে ৬৭ হাজার ৭৬৮ টি শূন্যপদ পূরণ করার পরিকল্পনা নিয়েছে এবং ২০২২ সালের ডিসেম্বর মাসের মধ্যে ৪২ হাজার নিয়োগ সম্পূর্ণ করবে। জানা যায় আগামী কয়েক মাসের মধ্যেই বিভিন্ন বিভাগের মাধ্যমে ১৫ হাজার ২৪৭ শূন্যপদের জন্য নিয়োগপত্র জারি করার প্রক্রিয়া সম্পন্ন করবে।

চাকরির খবরঃ অগ্নিপথ প্রকল্পে কর্মী নিয়োগ

স্টাফ সিলেকশন কমিশন প্রতি বছরে বিভিন্ন সরকারি সংস্থা বা দপ্তরের অধীনে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, গ্রাডুয়েশন পাশে ও অন্যান্য শিক্ষাগত যোগ্যতায় ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে। এখানে প্রতিবছরই প্রায় বহু সংখ্যক বেকার যুবক-যুবতী চাকরি পাওয়ার আশায় আবেদন করেন। চলতি বছরে এসএসসি সিজিএল (SSC CGL), সিএইচএসএল (SSC CHSL), জিডি কনস্টেবল (SSC GD Constable) পরিক্ষা সহ আরোও অন্যান্য কয়েকটি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং শীঘ্রই এসএসসি এমটিএস (SSC MTS), কনস্টেবল, সাব ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার ও জুনিয়র হিন্দি স্টান্সলেটার পরীক্ষার কাজ শুরু করেছে স্টাফ সিলেকশন কমিশন।

গত কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি এক বক্তিতা সভায় দেড় বছরে ১০ লক্ষ চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন। বেকার যুবকদের অবস্থার কথা মাথায় রেখে মিশন মোডে এই নিয়োগ করা হবে বলে জানানো হয় কেন্দ্র সরকারের তরফে। এও জাননো হয় প্রধানমন্ত্রীর বিভিন্ন দপ্তরের সমস্ত বিভাগ ও মন্ত্রকগুলিতে এই কর্মী নিয়োগ করা হবে।

আরও পড়ুনঃ
মোট ১০ টি সরকারি চাকরির খবর

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে