SSC MTS: মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগের পরীক্ষা কবে? দিনক্ষণ ঘোষণা করলো স্টাফ সিলেকশন কমিশন

Published By: Madhumita Pal | Published On:
Share:

সম্প্রতি স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) এর তরফে আসন্ন পরীক্ষাগুলির নির্ঘন্ট প্রকাশ করা হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটে তালিকার আকারে পরীক্ষাগুলির দিনক্ষণ জানিয়েছে কমিশন। সেখানে মাল্টি টাস্কিং (NT- Staff) নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে পরীক্ষার্থীরা (ssc.nic.in) ওয়েবসাইট থেকে এ বিষয়ে জানতে পারবেন।

স্টাফ সিলেকশন কমিশন জানিয়েছে, মাল্টি টাস্কিং (NT-Staff) নিয়োগের পরীক্ষাটি আয়োজিত হবে মে-জুন মাস নাগাদ। এসএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, Multi Tasking (NT-Staff) Examination, 2022 অনুষ্ঠিত হবে আগামী ২রা মে থেকে ১৯শে মে (02/05/23 – 19/05/23) এবং ১৩ জুন থেকে ২০ জুন (13/06/23 – 20/06/23) তারিখ নাগাদ।

চাকরির খবরঃ পাওয়ার গ্ৰিড কর্পোরেশনে কর্মী নিয়োগ

প্রসঙ্গত, এসএসসির MTS স্টাফ নিয়োগের পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বিবেচিত হয়। প্রতিবার এই পরীক্ষায় অংশগ্রহণ করেন বহু সংখ্যক পরীক্ষার্থী। শীঘ্রই পরীক্ষার অ্যাডমিট কার্ড ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া পরীক্ষার বিষয়ে বিস্তারিত জানতে ও পরবর্তী আপডেট পেতে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন পরীক্ষার্থীরা।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা