ভারতীয় স্টেট ব্যাঙ্কে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ, ৬১৬০ শূন্যপদে অনলাইনে আবেদন শুরু

Published By: Debasish Ghosh | Published On:
Share:

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের প্রসিদ্ধ একটি ব্যাঙ্কিং সংস্থা। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মধ্যে স্টেট ব্যাঙ্ক হলো অন্যতম। বিভিন্ন সময়ে সারা ভারতবর্ষ ব্যাপী এই ব্যাঙ্কের কর্মী নিয়োগ চলতে থাকে। সম্প্রতি এই ব্যাঙ্কের তরফ থেকে প্রশিক্ষণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরিপ্রার্থীরা এখানে প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, সম্পূর্ণ শিক্ষাগত যোগ্যতা, মাসিক স্টাইপেন্ড ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে।

Employment No.- CRPD/APPR/2023-24/17

পদের নাম- Graduate Apprentice
মোট শূন্যপদ- ৬১৬০ টি। (SC- ৯৮৯ টি, ST- ৫১৪ টি, OBC- ১৩৯৮ টি, EWS- ৬০৩ টি, UR- ২৬৬৫ টি।)
শিক্ষাগত যোগ্যতা- ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা সমতুল্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে সাইন্স, আর্টস অথবা কমার্স বিভাগের যেকোনো বিষয়ে স্নাতক পাস চাকরিপ্রার্থীরা এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক স্টাইপেন্ড- প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে ১৫,০০০/- টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।
বয়সসীমা- ১ আগস্ট, ২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে ২০ বছর থেকে ২৮ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির চাকরিপ্রার্থীদের জন্য বয়সের বিশেষ ছাড় রয়েছে।

চাকরির খবরঃ বিদ্যুৎ দপ্তরের ৪২৫ শূন্যপদে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন জমা করতে হবে চাকরিপ্রার্থীদের। প্রতিবেদনের নিচে দেওয়া অফিসিয়াল আবেদনের লিঙ্ক থেকে আবেদন জানাতে পারবেন চাকরিপ্রার্থীরা। পোর্টালে রেজিস্ট্রেশন করার জন্য চাকরিপ্রার্থীদের একটি বৈধ মোবাইল নাম্বার এবং একটি ইমেইল আইডি থাকতে হবে। অনলাইনে আবেদন জানানোর সময় প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন ফি- সাধারণ, অন্যান্য অনগ্রসর শ্রেণী এবং আর্থিকভাবে অনগ্রসর শ্রেণীভুক্ত আবেদনকারীদের ৩০০/- টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। তপশিলি জাতি, উপজাতি এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না।

নিয়োগ পদ্ধতি- অনলাইন লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের নির্বাচন করা হবে।

আবেদনের শেষ তারিখ- ২১ সেপ্টেম্বর, ২০২৩।

চাকরির খবরঃ বর্তমানে কি কি চাকরির আবেদন চলছে

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা