SAIL ইন্ডিয়াতে বিনামূল্যে প্রশিক্ষণ, পাবেন মাসিক ২৫ হাজার টাকার স্টাইপেন্ড

Published By: Debasish Ghosh | Published On:
Share:

স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করল। সংস্থার বেশ কিছু শূন্য পদে টেকনিশিয়ান ট্রেনে নিয়োগ করা হবে। ভারতের যেকোনো নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলার চাকরিপ্রার্থীরা এই শূন্য পদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে।

Employment No.- BSL/R/2023-02

পদের নাম- Technician Trainee
মোট শূন্যপদ- ৮৫ টি। (UR- ৩৫ টি, SC- ১০ টি, ST- ২২ টি, OBC- ১০ টি, EWS- ৮ টি।)
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীদের ন্যূনতম মাধ্যমিক পাশ সহ ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং দ্বারা জারি করা ইন্টিগ্রেটেড স্টিল প্লান্ট এবং ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকলে এই পদে প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক স্টাইপেন্ড- প্রশিক্ষণরত প্রার্থীরা প্রতিমাসে ২৫,০৭০/- টাকা থেকে ৩৫,০৭০/- টাকা পর্যন্ত স্টাইপেন্ড পাবেন।
বয়সসীমা- ১ মে ২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীদের সর্বোচ্চ বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।

চাকরির খবরঃ রাজ্যে ব্লক ভিত্তিক নতুন আশাকর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- ইচ্ছুক চাকরিপ্রার্থীদের SAIL ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট -এর মাধ্যমে অনলাইনে সম্পূর্ণ আবেদনটি জানাতে হবে। আবেদন জানানোর সময় একটি বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার রেজিস্টার করতে হবে। প্রয়োজনীয় নথিপত্রগুলির স্ক্যান কপি আপলোড করতে হবে। এরপর আবেদন ফি জমা করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।

আবেদন ফি- General, EWS ও OBC আবেদনকারীদের এককালীন ৩০০/- টাকা এবং SC, ST ও PwBD আবেদনকারীদের এককালীন ১০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।

নিয়োগ পদ্ধতি- সংশ্লিষ্ট বিষয়ের ওপর নির্দিষ্ট লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ- ২৫ নভেম্বর, ২০২৩।

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা