স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কর্মী নিয়োগ, আবেদন চলবে ১৮ অক্টেবর পর্যন্ত

Published By: Madhumita Pal | Published On:
Share:

গোটা দেশ তথা পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উচ্চমাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যাবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

পদের নাম- সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট
মোট শূন্যপদ- ৯৯০ টি।
শিক্ষাগত যোগ্যতা– যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিষয়ে ব্যাচেলার ডিগ্রী সহ কম্পিউটার সাইন্স/ ইনফরমেশন টেকনোলজি/ কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর জন্ম তারিখ ১৯/১০/১৯৯২ থেকে ১৭/১০/২০০৪ মধ্যে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে ৫ টি চাকরির খবর

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অথবা www.ssc.nic.in অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে Annexure IIIA ও Annexure IVA Form ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে। পরে আবেদনপত্র সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি (20KB-50KB) মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদনের শেষ তারিখ- ১৮ অক্টেবর, ২০২২
আবেদন ফি- আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা ধার্য করা হয়েছে ও SC/ ST/ ESM/ PWD/ Women প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না। আবেদন ফি Net Banking/ Visa/ MasterCard/ Debit card/ Credit card and Bhim UPI -এর মাধ্যমে দেওয়া যাবে।

চাকরির খবরঃ এয়ারপোর্ট অথারিটিতে কর্মী নিয়োগ

নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের কম্পিউটার বেসেড টেস্ট ও ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।
পরিক্ষা কেন্দ্র- আসানসোল, দুর্গাপুর, কল্যাণী, বর্ধমান, কলকাতা ও শিলিগুড়ি।

Official Notification: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে