TET 2022: ফের দিতে হবে পরীক্ষা? চূড়ান্ত সিদ্ধান্ত জানালো রাজ্য শিক্ষা দফতর

Published By: Debasish Ghosh | Published On:
Share:

এর আগে জানা গিয়েছিল রাজ্যের টেট (TET) উত্তীর্ণদের জন্য আরও একটি পরীক্ষা আয়োজনের কথা ভাবা হচ্ছে। এর দরুণ প্রার্থী তালিকা সংক্ষিপ্ত হবে ও ইন্টারভিউ প্রক্রিয়া অপেক্ষাকৃত সহজতর হবে। সংশ্লিষ্ট পরীক্ষার নাম দেওয়া হয় ‘সুপারটেট’। তবে চলতি বছরে এই ‘সুপারটেট’ আয়োজন হবে কিনা তা নিয়ে আলোচনা চলছিল। আর এবার সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো শিক্ষা দফতর।

সম্প্রতি রাজ্য শিক্ষা দফতর সূত্রে খবর, সুপারটেট (SUPER TET) হওয়া নিয়ে রাজ্যের যে চিন্তাভাবনা ছিল সেটি এ বছর থেকে হবে না। অর্থাৎ ২০২২ সালের প্রাইমারি টেট উত্তীর্ণদের আর কোনও পরীক্ষা দিতে হবে না। শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, এর পরবর্তী প্রাইমারি টেটের (TET) যে বিজ্ঞপ্তি প্রকাশ পাবে তাতে ‘সুপারটেটের’ উল্লেখ থাকবে। প্রথম টেটের সফল প্রার্থীদের আরেকবার টেট (TET) বা ‘সুপারটেট’ দিতে হবে।

আরও পড়ুনঃ Lady Constable Syllabus 2023 PDF download

প্রসঙ্গত, রাজ্যে প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় প্রথমে লিখিত পরীক্ষা ও পরে ইন্টারভিউ নেওয়া হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ইন্টারভিউতে অংশগ্রহণ করেন। এদিকে টেট উত্তীর্ণ লক্ষাধিক প্রার্থীর ইন্টারভিউ নেওয়া একাধারে জটিল ও দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। এহেন সমস্যার সমাধানে প্রাইমারি টেটের পর অপর একটি পরীক্ষা নিয়ে প্রার্থী তালিকা সংক্ষিপ্ত করে তবে ইন্টারভিউ প্রক্রিয়ায় যাওয়ার ভাবনা আনে রাজ্য। এর ফলে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় গতি আসবে বলেই মনে করা হয়েছে। বিষয়টি আলোচনার স্তরে রয়েছে বলে জানা গিয়েছিল এর আগে। তবে এবার সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল রাজ্য শিক্ষা দফতর।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

ব্যাঙ্ক অফ বরোদায় ম্যানেজার নিয়োগ, কলকাতা শাখাতেও প্রচুর শূন্যপদ রয়েছে IDBI ব্যাংকে স্পেশালিস্ট অফিসার নিয়োগ, শুধু ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে লাইব্রেরিয়ান নিয়োগ, যোগ্যতা ও আবেদন পদ্ধতি দেখে নিন কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে