B.Ed প্রশিক্ষত প্রার্থীদের প্রাথমিক শিক্ষক নিয়োগে অংশগ্রহণের মামলায় বিরাট রায় দিল সুপ্রিম কোর্ট

Published By: Debasish Ghosh | Published On:
Share:

প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পর্কিত একটি বিশেষ আপডেট উঠে এলো সম্প্রতি। B.Ed প্রশিক্ষণপ্রাপ্ত চাকরিপ্রার্থীদের প্রাথমিক স্কুলের শিক্ষক পদে নিয়োগে অংশগ্রহণ করার বিষয়ে স্পষ্ট রায় দিল দেশের সর্বোচ্চ আদালত। বহুদিন ধরেই সুপ্রিম কোর্টে B.Ed vs DElEd মামলা চলছে। এদিন সোমবার সুপ্রিম কোর্টে B.Ed vs DElEd ক্লারিফিকেশন মামলার শুনানি ছিল। এদিন আদালত স্পষ্ট ভাবে জানিয়েছে, ১১ আগস্ট ২০২৩ তারিখের আগে প্রাথমিকে নিয়োগ প্রাপ্ত সমস্ত B.Ed প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের চাকরি বহাল থাকবে।

২০১৮ সালের NCT বিজ্ঞপ্তি আগেই খারিজ করেছিল সুপ্রিম কোর্ট। ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে দেশের বিভিন্ন রাজ্যে DElEd চাকরিপ্রার্থীরা প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে বঞ্চিত হচ্ছেন বলে মামলা দায়ের করা হয়। এরপর সুপ্রিম কোর্টে জয় হয় DElEd প্রশিক্ষণপ্রাপ্ত চাকরিপ্রার্থীদের। ২০১৮ সালের ২৮ জুন তারিখে NCTE -এর জারি করা গ্যাজেট বিজ্ঞপ্তি প্রত্যাখ্যান করে সুপ্রিম কোর্ট। যার ফলে B.Ed প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের প্রক্রিয়ায় অংশগ্রহণ করা একপ্রকার বন্ধ হয়ে যায়।

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিকের মেধা তালিকা তৈরী হবে ‘পার্সেন্টাইল’ -এর ভিত্তিতে

পরবর্তীতে সুপ্রিম কোর্টে মামলা পুনর বিবেচনা করার আবেদন করা হলে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ সমস্ত বিষয়বস্তু খতিয়ে দিয়ে দেখে। মামলার বিভিন্ন তথ্য পরীক্ষা করার পর সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ পূর্ববর্তী রায় বহাল রেখেছে। সুপ্রিম কোর্টের রায়দানের পর বর্তমানে B.Ed প্রশিক্ষণপ্রাপ্ত চাকরি প্রার্থীরা প্রাথমিক প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। B.Ed প্রশিক্ষণপ্রাপ্তরা উচ্চতর বিদ্যালয়েগুলিতে শিক্ষক পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এর ফলে দেশের প্রতিটি রাজ্যের প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় এবার থেকে কেবলমাত্র DElEd প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

2nd SLST 2025 Document Verification: WBSSC এর উচ্চ মাধ্যমিক শিক্ষকদের ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হল WB DA Arrears: আগামী ১৮০ দিনের মধ্যে সমস্ত বকেয়া ডিএ মেটানো হবে, ঘোষণা নবান্নের WB Summer Vacation 2026: রাজ্যের স্কুলগুলোতে গরমের ছুটি ঘোষণা, কতদিন চলবে? WB Govt Holiday: এপ্রিল মাসে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার, ভোটের ছুটি 2026 রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবনী | রাহুল ব্যানার্জী জন্ম, শিক্ষা, সিনেমা ও ব্যক্তিগত জীবনের সম্পূর্ণ তথ্য