সুপ্রিম কোর্টে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন ৩৫৪০০ টাকা

Published By: Madhumita Pal | Published On:
Share:

ভারতের সুপ্রিম কোর্টে মোটা বেতনের চাকরির সুযোগ। ভারতের সুপ্রিম কোর্টের তরফ থেকে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোন পদে কর্মী নিয়োগ করা হবে, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ আরও বিভিন্ন তথ্য জানতে নিচে রইল আজকের এই প্রতিবেদন।

পদের নাম- জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট।
মোট শূন্যপদ- ২১০ টি।
বয়স- আবেদনকারী প্রার্থীকে ১ জুলাই ২০২২ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন অর্থাৎ SC/ ST প্রার্থীরা ৫ বছরের এবং OBC প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা– যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক সঙ্গে কম্পিউটার অপারেশনে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। এছাড়াও কম্পিউটারে প্রতি মিনিটে অন্ততপক্ষে ৩৫টি শব্দ ইংরেজিতে টাইপ করার দক্ষতা থাকতে হবে।
বেতন- পে লেভেল ৬ অনুযায়ী প্রতি মাসে ৩৫,৪০০ টাকা সঙ্গে অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা রয়েছে।

চাকরির খবরঃ রাজ্যে ভলেন্টিয়ার নিয়োগ

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীগণ কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। www.sci.gov.in এই ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার সময় প্রার্থীকে অবশ্যই বৈধ ও ইমেইল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। এছাড়াও প্রার্থীর ফটো এবং স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।পোস্টাল অ্যাপ্লিকেশন কোনোভাবেই গ্রাহ্য করা হবে না।
আবেদন ফি- জেনারেল এবং OBC প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি হিসেবে ৫০০ টাকা ধার্য করা হয়েছে এবং অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ২৫০ টাকা ধার্য করা হয়েছে। UCO ব্যাংকে অনলাইনের মাধ্যমে প্রার্থীরা আবেদন ফি জমা করতে পারবেন।

নিয়োগ পদ্ধতি– লিখিত পরীক্ষা, টাইপিং টেস্ট, Descriptive টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে।
আবেদন করার শেষ তারিখ- ১০ জুলাই ২০২২ তারিখ পর্যন্ত।

Official Notification: Download
Official Website: Click Here
Daily Job Update: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন