পুজোর পরেই আসছে ডিএ বৃদ্ধির সুখবর! মহার্ঘ ভাতা নিয়ে স্পষ্ট ইঙ্গিত দিল আদালত

Published By: Debasish Ghosh | Published On:
Share:

পশ্চিমবঙ্গের ডিএ (DA) ইস্যু অব্যাহত। লাগাতার চলছে বিক্ষোভ, ধর্ণা, আন্দোলন। বকেয়া ডিএ এবং ডিএ বৃদ্ধির দাবিতে একজোট হয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। কিন্তু এখনও পর্যন্ত কোনোও আশার আলো না দেখায় ক্রমাগত হতাশা গ্রাস করছে তাঁদের। আদৌ কী মিলবে সুখবর? সত্যিই কী ডিএ বাড়াবে রাজ্য সরকার? উঠছে প্রশ্ন। এছাড়া, সুপ্রিম কোর্টের দরজায় থমকে থাকা ডিএ মামলা সরকারি কর্মীদের হতাশা বহুগুণ বাড়াচ্ছে।

মহার্ঘ ভাতার দাবিকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে সরকারি কর্মীদের লড়াই আজ নতুন নয়। দিন গড়ালেও কবে আসবে সুখবর, তা নিয়ে ধন্দে জড়িয়েছেন কর্মীরা। ডিএ দাবিতে আইনি লড়াইতে সরকারি কর্মীদের যে সমস্ত সংগঠন রয়েছে, তার মধ্যে থাকা সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীলের বক্তব্য, সুপ্রিম কোর্টে ডিএ মামলার পরবর্তীর শুনানির তারিখ স্পষ্ট না হলেও এটুকু জানা যাচ্ছে যে নভেম্বরে এই মামলাটি উঠবে শীর্ষ আদালতে। উৎসবের ছুটির কথা মাথায় রেখে ধারণা করা যাচ্ছে, অক্টোবরের শেষ অথবা নভেম্বরের শুরুতে মামলাটির বিচার হবে আদালতে। এ প্রসঙ্গে সরকারি কর্মীরা আশাবাদী যে, ডিএ মামলার রায় আসবে তাঁদের দিকেই। তাই শুনানির তারিখের দিকে চেয়ে আশায় বুক বেঁধেছেন তাঁরা।

আরও পড়ুনঃ চার সপ্তাহের মধ্যেই দিতে হবে মহার্ঘ ভাতা

সরকারি কর্মীদের দৃঢ় বিশ্বাস বলছে মামলার রায় আসবে তাঁদের পক্ষে। তারপরেই আদালতের নির্দেশে ডিএ বাড়াবে রাজ্য সরকার। আর এমনটা হলে পুজোর পরই মহার্ঘ ভাতা বাড়বে সরকারি কর্মীদের। কয়েক শতাংশ ডিএ বাড়লে বেতন বাড়বে ও কাঙ্ক্ষিত খুশি লাভ করবেন কর্মীরা। তবে এই ঘোষণা শুনতে হলে আরও বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে সরকারি কর্মীদের। সে কথা চিন্তা করে অপেক্ষায় রয়েছেন রাজ্যের সরকারি কর্মীবৃন্দ।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

চাকরি হারাদের জন্য বিরাট সুখবর! মাসিক ২৫ হাজার টাকা ভাতা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ২৬ হাজার চাকরি বাতিল: কারা এখনও বেতন পাবে? নতুন পরীক্ষায় কারা বসবে? ১ এপ্রিল থেকে সরকারি কর্মীদের বর্ধিত হারে ডিএ, বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল নবান্ন 8th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের কাদের কত টাকা বাড়বে? দেখে নিন এক্ষুনি OBC Certificate: ওবিসি মামলা নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! আবারও নতুন মামলা কলকাতা হাইকোর্টে