বিকাশ ভবন স্কলারশিপে আবেদন শুরু হল, প্রতিমাসে পেতে পারেন ৫ হাজার টাকা

Published By: Debasish Ghosh | Published On:
Share:

মেধাবী পড়ুয়াদের আর্থিক সহায়তার জন্য রাজ্য সরকারের তরফে বিভিন্ন স্কলারশিপ প্রদানের ব্যবস্থা রয়েছে। তার মধ্যে একটি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারেন পড়ুয়ারা। দুই পরীক্ষার ফলাফল বেরিয়েছে বেশ কিছু দিন হল। আর এবার সংশ্লিষ্ট স্কলারশিপের আবেদন গ্রহণ শুরু হল রাজ্যে। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপে কিভাবে আবেদন জানাবেন, আসুন জেনে নেওয়া যাক।

আবেদন যোগ্যতা- মেরিট কাম মিনস স্কলারশিপে আবেদন জানাতে হলে পড়ুয়াদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পড়ুয়ার পারিবারিক বাৎসরিক আয় হতে হবে আড়াই লক্ষ টাকার নীচে। এছাড়া, পড়ুয়াকে পূর্ববর্তী পরীক্ষায় অন্ততপক্ষে ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে। যদিও আবেদন যোগ্যতা কখনও পরিবর্তন করা হয়। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এ বিষয়ে জানতে পারবেন শিক্ষার্থীরা। এই স্কলারশিপে পড়ুয়ারা ১২ হাজার টাকা পেতে পারেন। তবে কোর্স বিশেষে স্কলারশিপের অর্থের পরিমাণ আলাদা হয়।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে নতুন স্কলারশিপ

আবেদন পদ্ধতি- ইতিমধ্যে মেরিট কাম মিনস স্কলারশিপের আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে। আগ্রহী ও যোগ্য পড়ুয়ারা (https://svmcm.wbhed.gov.in) ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন। অ্যাপ্লিকশন ফর্ম ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি সাবমিট করতে হবে। যে যে ডকুমেন্টগুলি লাগে সেগুলি হল- ১) জন্ম প্রমাণপত্র ২) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ৩) উচ্চমাধ্যমিকের অ্যাডমিট কার্ড ৩) পরবর্তী কোর্সে ভর্তির প্রমাণপত্র ৪) পারিবারিক আয়ের সার্টিফিকেট ৫) আধার কার্ড/রেশন কার্ড/ভোটার কার্ড ও ৬) ব্যাঙ্কের পাসবুক ৭) পড়ুয়ার ছবি।

আবেদন জানাবেন কিভাবে?

  • এই স্কলারশিপে আবেদন জানানোর জন্য পড়ুয়াদের স্কলারশিপের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। নাম নথিভুক্ত থাকলে রিনিওয়াল করতে হবে।
  • আবেদনপত্রটি সঠিকভাবে ফিল আপ করে সাবমিট করতে হবে।
  • প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করতে হবে।
  • অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেলে লগ ইন আইডি দিয়ে স্কলারশিপের স্ট্যাটাস চেক করতে পারবেন।

আরও পড়ুনঃ আবেদন করুন রাজ্য সরকারের ‘মেধাশ্রী’ প্রকল্পে

উল্লেখ্য, আগ্রহী পড়ুয়ারা স্কলারশিপের সমস্ত নিয়মাবলীগুলি ভালো করে পড়ে নেবেন। বিস্তারিত জানতে (https://svmcm.wbhed.gov.in) ওয়েবসাইটে নজর রাখবেন।

Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

ঐক্যশ্রী স্কলারশিপ 2026 | WB Aikyashree Scholarship Complete Application Process কন্যাশ্রী স্কলারশিপ 2026 | Kanyashree Scholarship Application Process অনন্ত মেরিট স্কলারশিপ 2026 | Anant Merit Scholarship 2026 LIC গোল্ডেন জুবিলী স্কলারশিপ 2026 | LIC Golden Jubilee Scholarship Apply Online বিকাশ ভবন স্কলারশিপ 2026 | স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ 2026