টাটা পাঙ্খ স্কলারশিপ ২০২৬: আবেদন করলে ১০ হাজার টাকা পাওয়া যাবে

Published By: Debasish Ghosh | Published On:
Share:

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের জন্য টাটা কোম্পানীর তরফ থেকে দুর্দান্ত একটি স্কলারশিপ। এই স্কলারশিপের নাম Tata Capital Pankh Scholarship. মাধ্যমিক পাশ থেকে শুরু করে সমস্ত উচ্চ শিক্ষার অধিকারী প্রার্থীর এখানে আবেদন করতে পারেন। সর্বনিম্ন ১০,০০০ টাকা থেকে বৃত্তি পাওয়া যায়। চলতি শিক্ষাবর্ষের জন্যে আবেদন চলছে বর্তমানে। আবেদন করার জন্য কত নম্বর লাগবে, কি কি ডকুমেন্ট লাগবে, কত তারিখ পর্যন্ত আবেদন চলবে ইত্যাদি বিবরণ নিচে দেওয়া হল।

টাটা পাঙ্খ স্কলারশিপ ২০২৬

স্কলারশিপ এর নাম টাটা ক্যাপিটাল পাঙ্খ স্কলারশিপ ২০২৬
স্কলারশিপের ধরন বেসরকারি
প্রদানকারী সংস্থা টাটা ক্যাপিটাল লিমিটেড (টাটা গ্রুপ)
শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক থেকে স্নাতকোত্তর
টাকার পরিমান ১০,০০০ থেকে ১,০০,০০০
আবেদন পদ্ধতি অনলাইন
আবেদনের সময়সীমা চলছে
অফিসিয়াল ওয়েবসাইট www.buddy4study.com

আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা:

---Advertisement---

এই স্কলারশিপে আবেদনের জন্য আবেদনকারীকে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে:

শিক্ষাগত যোগ্যতা শিক্ষার্থীকে অবশ্যই ভারতের কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ, দ্বাদশ, স্নাতক (General Graduation), ডিপ্লোমা বা প্রফেশনাল কোর্সে অধ্যয়নরত হতে হবে।
নম্বর আগের ক্লাসের বা সেমিস্টারের ফাইনাল পরীক্ষায় অন্তত ৬০% নম্বর থাকতে হবে। (প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে কিছু বিশেষ নিয়ম থাকতে পারে)।
পারিবারিক আয় আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় ২.৫০ লক্ষ টাকার বেশি হওয়া চলবে না।
নাগরিকত্ব আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।

স্কলারশিপের পরিমাণ ও সুবিধাসমূহ

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং কোর্সের ওপর ভিত্তি করে স্কলারশিপের পরিমাণ ভিন্ন ভিন্ন হতে পারে।

স্কুল পর্যায় (একাদশ-দ্বাদশ)
১০,০০০ টাকা পর্যন্ত বা কোর্স ফি-র ৮০%।
স্নাতক ও ডিপ্লোমা
১২,০০০ টাকা পর্যন্ত বা কোর্স ফি-র ৮০%।
প্রফেশনাল কোর্স
কোর্সের ধরণ অনুযায়ী এই অনুদানের পরিমাণ আরও বেশি হতে পারে (সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত)।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র

আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে নিচে দেওয়া নথিগুলো স্ক্যান করে আপলোড করতে হবে:

আরও পড়ুনঃ মাধ্যমিক- উচ্চ মাধ্যমিক পাশে সরকারি স্কলারশিপের খবর

  • আধার কার্ড (পরিচয়পত্র হিসেবে)।
  • পাসপোর্ট সাইজ ছবি।
  • বর্তমান প্রতিষ্ঠানে ভর্তির প্রমাণ (আইডি কার্ড/ফী রসিদ/
  • বোনাফাইড সার্টিফিকেট)।
  • বিগত বছরের পরীক্ষার মার্কশিট।
  • পারিবারিক আয়ের শংসাপত্র (ইনকাম সার্টিফিকেট)।
  • ব্যাংক পাসবইয়ের কপি বা ক্যানসেলড চেক।
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা নিচের ধাপগুলো অনুসরণ করে আবেদন করতে পারেন:
১. প্রথমে Buddy4Study পোর্টালে গিয়ে নিজের মোবাইল নম্বর বা ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
২. এরপর ‘Tata Capital Pankh Scholarship Program’ লিঙ্কে ক্লিক করতে হবে।
৩. ‘Apply Now‘ বাটনে ক্লিক করে আবেদন ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে।
৪. প্রয়োজনীয় সব নথিপত্র আপলোড করে ফর্মটি সাবমিট করতে হবে।

---Advertisement---

আবেদনের শেষ তারিখ

সাধারণত এই স্কলারশিপের আবেদনের সময়সীমা নির্দিষ্ট সময়ের জন্য খোলা থাকে। এই বছরের জন্য আবেদন প্রক্রিয়া বর্তমানে চলছে। তাই দেরি না করে দ্রুত আবেদন করাই ভালো।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

ঐক্যশ্রী স্কলারশিপ 2026 | WB Aikyashree Scholarship Complete Application Process কন্যাশ্রী স্কলারশিপ 2026 | Kanyashree Scholarship Application Process অনন্ত মেরিট স্কলারশিপ 2026 | Anant Merit Scholarship 2026 LIC গোল্ডেন জুবিলী স্কলারশিপ 2026 | LIC Golden Jubilee Scholarship Apply Online বিকাশ ভবন স্কলারশিপ 2026 | স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ 2026