গ্রাম স্কুল থেকে কোটি টাকা বেতনের চাকরি, বাঙালির গর্ব মেদিনীপুরের ইজাজুর

Published By: ExamBangla.com | Published On:
Share:

বাংলার বাইরে কোটি টাকার বেতনের রেকর্ড বাংলার গ্রামাঞ্চলের ছেলে ইজাজুর রহমান। দেশ ও দেশের বাইরে সমগ্র বিশ্বের কাছে বাঙ্গালীরা সবসময় নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে এরকম বহু উদাহরণ রয়েছে। সেরকমই একটা দৃষ্টান্তমূলক উদাহরণ মেদিনীপুরের ভূমিপুত্র ইজাজুর। কোটি টাকা বেতনের রেকর্ডে ইতিমধ্যে সবার নজর কেড়েছে কোলাঘাট থানার প্রত্যন্ত চাকদা গ্রামের ছেলে ইজাজুর। সম্প্রতি ইজাজুর দিল্লির গুরগাঁওয়ের শেয়ার ট্রেডিং সংস্থায় চাকরি পেয়েছেন। ওই সংস্থায় বাৎসরিক ১ কোটি ২০ লক্ষ টাকা অর্থাৎ মাসে ১০ লক্ষ টাকা।

মাত্র ২৩ বছর বয়সে ইজাজুর -এর সাফল্যের জন্য তার বাবা- মা থেকে শুরু করে গ্রামের লোকেরা সবাই আনন্দিত। ইজাজুর ছোটবেলা থেকেই প্রতিভাবান এবং পড়াশোনায় যথেষ্ট ভাল ছিলেন। ছোটবেলা থেকেই বাংলা মিডিয়াম স্কুলে পড়াশোনা করে ২০১৭ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এবছরেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় (JEE) পাশ করে আইআইটিতে খড়্গপুরে পড়ার সুযোগ পান। বর্তমানে তিনি খড়গপুর আইআইটি তে ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং -এর ডুয়াল ডিগ্রী কোর্সের পড়াশোনা করছেন। পড়াশোনা শেষ হবে জুন মাসে। তবে ডিগ্রি অর্জনের আগেই তিনি গুরগাঁওয়ের শেয়ার ট্রেডিং সংস্থায় সফটওয়্যার ডেভলপার পদে চাকরিতে যোগদান করবেন।

চাকরির খবরঃ ডিসেম্বর মাসের সমস্ত চাকরির খবর

১০ লক্ষ টাকা মাসিক বেতনে চাকরি যা ইজাজুরের বয়সের অন্যদের কাছে স্বপ্নের মতো হলেও তার কাছে এটা পুরোপুরি বাস্তব। তবে শুধু ইজাজুর নয় আরও ৭ জন ওই একই সংস্থায় সমান বেতনে চাকরিতে যোগদান করবেন যা ইতিমধ্যে খড়গপুর আইআইটিতে সর্বোচ্চ বেতনের চাকরি রেকর্ড তৈরি করেছে। প্রতিভাবল ও কঠোর পরিশ্রমের মাধ্যমে ইজাজুর প্রত্যন্ত গ্রাম বাংলা পরিবেশ থেকে উঠে আজ নিজের স্বপ্নকে বাস্তবায়িত করেছেন । ইজাজুর -এর সাফল্যের এই জীবন বৃত্তান্ত পরবর্তী বাংলার অজপাড়াগাঁয়ের হাজার ‘ইজাজুর’ নামক প্রতিভা উঠে আসার জন্য সমাজের কাছে গুরুত্তপূর্ণ বলা যেতে পারে।

আরও পড়ুন

পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা