TMC Recruitment: হোমি ভাবা ক্যান্সার হসপিটালে গ্রুপ ডি কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে চাকরির সুযোগ

Published By: Priyanka Sen | Published On:
Share:

TMC Recruitment: টাটা মেমোরিয়াল সেন্টার এর তরফে চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে মাধ্যমিক যোগ্যতায় চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। মাধ্যমিক যোগ্যতায় গ্রুপ ডি পদে মাল্টি টাস্কিং এর জন্য এই নিয়োগ করা হচ্ছে। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে চাকরিপ্রার্থীরা এখানে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন। বিস্তারিত তথ্য আজকের প্রতিবেদনে আলোচনা করা হল। চাকরিপ্রার্থীদের জন্য EXAM BANGLA র তরফে সবসময় সঠিক তথ্যের সন্ধান দেওয়া হয়। ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই এই প্রতিবেদন থেকে যাবতীয় তথ্য জেনে নিয়ে আবেদন সেরে ফেলুন।

---Advertisement---

নিয়োগকারী সংস্থা- হোমি ভাবা ক্যান্সার হসপিটাল ও রিসার্চ সেন্টার।

পদের নাম- মাল্টি টাস্কিং স্টাফ (MTS)।

মোট শূন্যপদ- ১৬ টি।

শিক্ষাগত যোগ্যতা- চাকরিপ্রার্থীরা যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে এসএসসি বা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলেই এই পদে আবেদন জানাতে পারবেন।

প্রয়োজনীয় অভিজ্ঞতা- যথাযথ শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি চাকরিপ্রার্থীদের বিভিন্ন গ্রুপ ডি কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিন।

---Advertisement---

চাকরির খবরঃ ইস্টার্ন কোলফিল্ডসে বিপুল সংখ্যক অ্যাপ্রেন্টিস নিয়োগ

মাসিক বেতন- উল্লেখিত পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ১৭,৫২৪ টাকা বেতন দেওয়া হবে। এর পাশাপাশি EPF ও ESI এর সুযোগ সুবিধাও পাবেন নিযুক্ত কর্মীরা।

নিয়োগ পদ্ধতি- এক্ষেত্রে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। যদি চাকরি সংখ্যা বেশি থাকে তাহলে একটি MCQ পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। চাকরিপ্রার্থীদের অবশ্যই ২৬/০৮/২০২৫ তারিখ সকাল ন’টা থেকে দশটার মধ্যে নির্দিষ্ট পরীক্ষার স্থানে পৌঁছে যেতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র-

  • প্যান কার্ড,
  • আধার কার্ড,
  • বায়োডাটা,
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র,
  • পাসপোর্ট সাইজ রঙিন ছবি ইত্যাদি।

চাকরির খবরঃ সরকারি দপ্তরে ইন্টারভিউ এর মাধ্যমে DEO নিয়োগ

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

গুরুত্বপূর্ণ তথ্য- চাকরি প্রার্থীদের প্রাথমিকভাবে ছয় মাসের চুক্তিভিত্তিক পদে নিযুক্ত করা হবে। পরবর্তী সময়ে সংস্থার প্রয়োজন অনুসারে শ্রীচক্তির সময়সীমা বৃদ্ধি করা হতে পারে।

আবেদন পদ্ধতি- এই পদে আলাদা করে আবেদন করার প্রয়োজন নেই। চাকরিপ্রার্থীরা ইন্টারভিউ এর দিনে সরাসরি ইন্টারভিউয়ের স্থানে পৌঁছে গেলেই তাদের ইন্টারভিউ নেওয়া হবে।

ইন্টারভিউ এর ঠিকানা- Homi Bhabha Cancer Hospital and Research Centre Shri Krishna Medical College and Hospital Campus, Umanagar, Muzaffarpur (Bihar) – 842004

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। নির্ভরযোগ্য ও ব্যবহারিক কার্যকরী তথ্য প্রদানে তিনি পড়ুয়া থেকে প্যারেন্টস সবাইকে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন