মাধ্যমিকে টেনেটুনে পাশ, এখন তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট

Published By: Madhumita Pal | Published On:
Share:

সম্প্রতি কয়েক দিন ধরে নেট দুনিয়ায় ভাইরাল গুজরাটের ভারুচের জেলাশাসক তুষার ডি সুমেরা, নিজের দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার মার্কশীট টুইটারে শেয়ার করেছেন তিনি নিজেই।

যেখানে মার্কশীটে ১০০ -এর মধ্যে ইংরেজিতে ৩৫, অংকে ৩৬ ও বিজ্ঞানে ৩৮ নম্বর পেয়ে কোনো রকমে পাশ করেছিলেন দশম শ্রেণীতে। বিভিন্ন রাজ্যের বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার আগেই ছাত্র- ছাত্রীদের উৎসাহিত করতে নিজের দশম শ্রেণির মার্কশীট টুইটারে শেয়ার করেছেন তুষার বাবু।

মাধ্যমিক পরীক্ষায় টেনেটুনে পাশ করেও ২০১২ সালে IAS অফিসার হন। বর্তমানে তুষার সুমেরা গুজরাট রাজ্যের ভারুচের জেলা শাসক হিসেবে নিযুক্ত রয়েছেন। সম্প্রতি ছত্তিশগড় ক্যাডারের আইএএস অফিসার অবনীশ শরণ তুষারের মাধ্যমিক মার্কশিট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তিনি লেখেন ক্লাস টেনে কোনরকম পাশ মার্ক পেয়ে টেনেটুনে পাস করেছিলেন তুষার। যেখানে স্কুলের শিক্ষক- শিক্ষাকা, গোটা গ্রামের লোক এমনকি পরিবারের লোকজনও বলেই দিয়েছিল ওর দ্বারা কিছু হবে না।

চাকরির খবরঃ স্বাস্থ্য দপ্তরে গ্রুপ- ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি 

কিন্তু সব আশঙ্কাই মিথ্যে হয়েছিল। তুষার বুঝিয়ে দিয়েছেন, শুধুমাত্র পরীক্ষায় প্রাপ্ত নম্বরের নিরিখে জীবনের গতিপথ নির্ধারিত হয় না। ২০১২ সালে IAS অফিসার হন তুষার ডি সুমেরা। তিনি আর্টস নিয়ে পড়াশোনা করে স্নাতক পাশ করেন। এমনকি UPSC পরীক্ষায় পাশ করার আগেই স্কুল শিক্ষকতার কাজ করেছেন তুষার।

সব মিলিয়ে তুষারের এই মার্কসিট স্কুল ছাত্র-ছাত্রীদের কাছে বিরাট অনুপ্রেরণা। মাধ্যমিক পরীক্ষায় এত কম নম্বর পেয়েও নিজের মেধা ও অধ্যাবসায় দিয়ে নিজেকে প্রমাণ করেছেন তুষার। শুধু তুষারই নয়, যেকোনো পড়ুয়ার ক্ষেত্রে এটি কার্যকরী হতে পারে।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা