রাজ্যের বিশ্ববিদ্যালয়ে নন টিচিং স্টাফ নিয়োগ, প্রতিমাসে বেতন ৩৫ হাজার টাকা

Published By: Madhumita Pal | Published On:
Share:

রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে নন টিচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No.- UBKV/Rect./10/2022
পদের নাম- Accountant
মোট শূন্যপদ- ২ টি। (UR-1, SC-1)
শিক্ষাগত যোগ্যতা– যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Commerce/ Economics/ Mathematics বিষয়ে ব্যাচেলার ডিগ্রী করা থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- পে লেভেল ৯ অনুযায়ী প্রতিমাসে বেতন ৩৭,১০০/- টাকা।

পদের নাম- Junior Library Assistant
মোট শূন্যপদ- ২ টি। (UR-1, SC-1)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান লাইব্রেরী সাইন্সে ডিগ্ৰী/ ডিপ্লোমা করা থাকতে হবে। সঙ্গে কম্পিউটার কাজের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- পে লেভেল ৮ অনুযায়ী প্রতিমাসে বেতন ৩৫,৮০০/- টাকা।

চাকরির খবরঃ স্বাস্থ্য দপ্তরে ক্লার্ক ও ট্রেড হেল্পার নিয়োগ

পদের নাম- Sub-Assistant Engineer (Electrical)
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো AICTE শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার ডিগ্রী করা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ৩৫,৮০০/- টাকা।

বয়স- উভয় পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করতে হবে ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। পরে আবেদনপত্র পূরণ করে বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।

চাকরির খবরঃ NTRO Recruitment 2022

আবেদন ফি- আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ৫০০/- টাকা। এবং SC/ST প্রার্থীদের ক্ষেত্রে ২৫০/- টাকা ধার্য করা হয়েছে। আবেদন ফি জমা করা যাবে RTGS/ NEFT Bank Challan -এর মাধ্যমে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Uttar Banga Krishi Vishwavidyalaya, P.o- Pundibari, Dist- Coochbehar, Pin- 736165
আবেদনের শেষ তারিখ- ১৩ জানুয়ারি, ২০২৩

Official Notification: Download Now
Application Form: Download Now

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন