৫০০ শূন্যপদে সরকারি ইউনিয়ন ব্যাংকে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের যোগ্যতা

Published By: Priyanka Sen | Published On:
Share:

ভারতবর্ষের চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর প্রকাশ করল ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। সরকারি এই ব্যাংকে এবার ৫০০ টি শূন্য পদে কর্মী নিয়োগ হতে চলেছে। ব্যাংকের চাকরির জন্য বিপুল পরিমাণে চাকরিপ্রার্থী প্রচেষ্টা করতে থাকেন। তাদের জন্যই নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে পদের নাম, আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং নিয়োগ পদ্ধতি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তবে এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, এই নিয়োগের জন্য কিন্তু আগামীকাল অর্থাৎ ২০/০৫/২০২৫ তারিখ পর্যন্ত এই সুযোগ রয়েছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আজকের প্রতিবেদন থেকে সমস্ত তথ্য জেনে নিয়ে আবেদন সেরে ফেলুন।

---Advertisement---

নিয়োগ কারী সংস্থা- ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

পদের নাম- ক্রেডিট এবং আইটি বিভাগের এসিস্ট্যান্ট ম্যানেজার।

মোট শূন্য পদের সংখ্যা- ৫০০টি।

আবেদনের যোগ্যতা:

১) শিক্ষাগত যোগ্যতা-

  • পৃথক দুটি পদের জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতার উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে ক্রেডিট বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদনের জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থী যে কোন বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত গ্রাজুয়েট যোগ্যতাতেই আবেদন জানাতে পারবেন। যদিও এর পাশাপাশি CA/CMA(ICWA)/CS বা MBA/MMS/PGDM/PGDBM যোগ্যতা থাকতে হবে।
  • অপরদিকে আইটি বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদনের জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীকে B.E./BTech/MCA/MSc (IT)/MS/MTech ইত্যাদির মধ্যে যেকোনো একটি ডিগ্রি প্রাপ্ত হতে হবে। এছাড়াও কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং/আইটি/ইলেকট্রনিক্স/ ইলেকট্রনিক্স ও কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন/ডাটা সায়েন্স/মেশিন লার্নিং ও এআই/সাইবার সিকিউরিটি ইত্যাদি বিষয়ের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রাপ্ত চাকরি প্রার্থীরাও এখানে আবেদন জানাতে পারবেন।
---Advertisement---

চাকরির খবরঃ AIIMS কল্যাণীতে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ

২) বয়স সীমা- দুটি পদের জন্যই চাকরি প্রার্থীরা ন্যূনতম ২২ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত আবেদন জানাতে পারবেন। এই নিয়োগের ক্ষেত্রে সরকারের সংরক্ষণ নিয়ম অনুসারে SC/ST/OBC/PWBD চাকরিপ্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

নিয়োগ পদ্ধতি- যেকোনো ব্যাংকের নিয়োগ পদ্ধতির মতোই এখানেও প্রথমে একটি লিখিত পরীক্ষার মাধ্যমে আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করে নেওয়া হবে। এরপর গ্রুপ ডিসকাশন, পার্সোনাল ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে সবথেকে যোগ্য চাকরি প্রার্থীদের উভয় পদের জন্যই নিযুক্ত করা হবে।

চাকরির খবরঃ ১২২৪ শূন্যপদে রাজ্যের বিভিন্ন আদালতে গ্রুপ সি কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- আবেদনের ইচ্ছুক চাকরি প্রার্থীদের অবশ্যই আগামীকাল অর্থাৎ ২০/০৫/২০২৫ তারিখের মধ্যে অনলাইন মাধ্যমে আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে। আবেদনের জন্য www.unionbankofindia.co.in -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে “UNION BANK RECRUITMENT PROJECT 2025-26 (SPECIALIST OFFICERS)” -এই অপশনটি বেছে নিতে হবে এবং আবেদনপত্র সঠিক তথ্যের সাথে পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় নথিপত্র গুলি সঠিক নিয়ম মেনে আপলোড করে দেবেন এবং সবশেষে আবেদন মূল্য জমা করে আবেদনটি সাবমিট করে দিতে হবে।

আবেদন মূল্য:

SC/ST/PwBD- ১৭৭/- টাকা
অন্যান্য চাকরি প্রার্থী- ১১৮০/- টাকা

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে