৬০০ শূন্যপদে ইউনিয়ন ব্যাঙ্কে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন এক্ষুনি

Published By: Debasish Ghosh | Published On:
Share:

ইউনিয়ন ব্যাঙ্কের পক্ষ থেকে সম্প্রতি নতুন একটি কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কিং সংস্থার বিভিন্ন বিভাগে প্রায় ৬০০ ‘র বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই এখানে আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

পদের নাম— Specialized Officer
মোট শূন্যপদ— ৬০৬ টি। (SC- ৮৯ টি, ST- ৪৪ টি, OBC- ১৬১ টি, EWS- ৫৯ টি, UR- ২৫৩ টি।)
শিক্ষাগত যোগ্যতা— B.Sc., B.E./B.Tech., Degree in Computer Science, Computer Science & Engineering/ Information Technology, Software Engineering, Electronics & Communications Engineering অথবা M. Tech., M.Sc. in Computer Science ইত্যাদি বিষয়ে পূর্ণ সময়ের ডিগ্রী প্রাপ্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন— এখানে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন ৩৬,০০০/- টাকা থেকে শুরু।
বয়সসীমা— এখানে আবেদন জানানোর জন্য প্রার্থীদের বয়স নূন্যতম ২০ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

চাকরির খবরঃ উচ্চ মাধ্যমিক পাশে রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগ

আবেদন পদ্ধতি— অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। অনলাইন আবেদনেরলিঙ্কে ক্লিক করে নিজের নাম, মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর লগইন করে অনলাইন আবেদনপত্র সঠিক ভাবে পূরণ করতে হবে। এরপর পূরণকরা তথ্যের কপিগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। আপলোড করার পর নির্দিষ্ট আবেদন ফি জমা করে সাবমিট করার পর আবেদন নথিভুক্ত হয়ে যাবে।

আবেদন ফি— GEN, EWS এবং OBC প্রার্থীদের এককালীন ৮৫০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। SC, ST এবং PwBD প্রার্থীদের এককালীন ১৭৫/- টাকা আবেদন ফি জমা করতে হবে।

নিয়োগ পদ্ধতি— মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। বাছাই করা প্রার্থীদের মেরিটলিস্ট অনুযায়ী ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ— ২৩ ফেব্রুয়ারি, ২০২৪।

চাকরির খবরঃ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১০২৫ শূন্যপদে কর্মী নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন