১০ লক্ষ শূন্যপদে চাকরি দেবে কেন্দ্রীয় সরকার, রাজ্যসভায় জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

Published By: Madhumita Pal | Published On:
Share:

চলতি বছরের জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেড় বছরে ১০ লক্ষ চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। আর সেই পরিকল্পনা সাকার করতে কেন্দ্র সরকারের বিভিন্ন দপ্তরে ১০ লক্ষ চাকরির বন্দোবস্ত করবে কেন্দ্রীয় সরকার। এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভায় একথা জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। কেন্দ্রের বিভিন্ন দপ্তরে দু- তিন বছরের বেশি সময় ধরে যেসব পদ শূন্য রয়েছে সেগুলো সক্রিয়ভাবে লুপ্ত বলে মনে করা হয়েছে। আর সেই লুপ্ত পদগুলো পূরণের লক্ষ্যে কেন্দ্র সরকার এই উদ্যোগ।

কেন্দ্রীয় মন্ত্রিসভায় মন্ত্রিসভার সদস্য সুশীল কুমার মোদির প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানান, এই মুহূর্তে ১ মার্চ ২০২১ তারিখ অনুযায়ী দেশে ৯.৭৯ লক্ষ শূন্যপদ রয়েছে। এর মধ্যে রেলওয়েতে ২.৯৩ লক্ষ, মিনিস্ট্রি অফ ডিফেন্স (সিফিলিয়াত) ২.৬৪ লক্ষ, ১.৪৩ লক্ষ শূন্যপদ সহ অন্যান্য বিভাগে ৯০ হাজার ৫০ টি শূন্যপদ রয়েছে।

চাকরির খবরঃ কলকাতা আর্মি র‍্যালি ২০২২

গ্রুপ- এ গেজেটড ক্যাটাগরিতে ২৩,৫৮৪ টি শূন্যপদ রয়েছে, গ্রুপ- বি নন-গেজেটড ক্যাটাগরিতে ২৬,২৮২ টি শূন্যপদ রয়েছে, গ্ৰুপ- সি নন-গেজেটড ক্যাটাগরিতে ৮ লক্ষ ৩৬ হাজার শূন্যপদ রয়েছে। ডিফেন্স মিনিস্ট্রি গ্ৰুপ- বি নন-গেজেটড ক্যাটাগরিতে ৩৯,৩৬৬ টি শূন্যপদ রয়েছে এবং গ্ৰুপ- সি পদে ২ লক্ষ ১৪ হাজার শূন্যপদ রয়েছে। এছাড়াও ‌রেলে ২ লক্ষ ৯১ হাজার গ্ৰুপ- সি ও এমএইচএ গ্ৰুপ- সি নন-গেজেটেডে ১ লক্ষ ২১ হাজার শূন্যপদ রয়েছে। অন্য দিকে বসন কমিটির নির্দেশ মেনে গত বছরের থেকে বেশি IAS এবং IPS নিয়োগ করা পরিকল্পনা নিয়েছে।

চাকরির খবরঃ রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগ

কেন্দ্রীয় সরকারের এই ঘোষণা শুধু ঘোষণাই থাকে, নাকি বাস্তবে পূর্ণতা পায় সেটাই এখন দেখার। তবে দেশ তথা পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরা কেন্দ্রীয় সরকারের এই ঘোষণায় আশার আলো দেখছেন। কারণ এই ১০ লক্ষ শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হলে আদতে বেকার চাকরি প্রার্থীদেরই লাভ হবে। যখন রাজ্যে কোনো নতুন নিয়োগের দেখা নেই, ঠিক সেই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের এই ঘোষণাকে খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন দেশের চাকরিপ্রার্থীরা।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

ইন্ডিয়ান নেভিতে মাধ্যমিক পাসে অগ্নিবীর নিয়োগ, আবেদন পদ্ধতি সহ রইল বিস্তারিত প্রতিবেদন IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ