UPSC CAPF Recruitment 2023: চলছে অনলাইনে আবেদন, ১৬ মে পর্যন্ত

Published By: Debasish Ghosh | Published On:
Share:

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস (CAPF) নিয়োগ পরীক্ষা ২০২৩ -এর জন্য সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভারতের যেকোনো নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ পদ্ধতি ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।

Employment No. – 09/2023-CPF

বিভাগের নাম – BSF, CRPF, CISF, ITBP, SSB
মোট শূন্যপদ – ৩২২ টি। (BSF – ৮৬টি, CRPF – ৫৫টি, CISF – ৯১টি, ITBP – ৬০টি, SSB – ৩০টি।)
শিক্ষাগত যোগ্যতা – আগ্রহী প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত স্নাতক ডিগ্রি থাকতে হবে।
মাসিক বেতন – কেন্দ্রীয় সরকারের বেতন কমিশন অনুযায়ী ৪৪,১৩৫/- টাকা থেকে ১,৭৭,৫০০/- টাকা।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে নিয়োগ করছে ভারতীয় সেনা

বয়সসীমা – সর্বনিম্ন ২০ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছর বয়সের চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি – ইচ্ছুক চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এই পদের জন্য আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট upsconline.nic.in -এ গিয়ে নিজেদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তারপর লগইন করে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে। সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ করার পর প্রাপ্ত আবেদনপত্রের কপি ভবিষ্যতের জন্য নিজেদের কাছে রাখতে হবে।

আবেদন ফি – সাধারণ জাতিভুক্ত প্রার্থীদের এককালীন ২০০/- টাকা আবেদন ফি জমা দিতে হবে। অন্যান্য জাতিভুক্ত প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না।

নিয়োগ পদ্ধতি – লিখিত এবং শারীরিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে নেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ – ১৬ মে, ২০২৩।

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

ব্যাঙ্ক অফ বরোদায় ম্যানেজার নিয়োগ, কলকাতা শাখাতেও প্রচুর শূন্যপদ রয়েছে IDBI ব্যাংকে স্পেশালিস্ট অফিসার নিয়োগ, শুধু ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে লাইব্রেরিয়ান নিয়োগ, যোগ্যতা ও আবেদন পদ্ধতি দেখে নিন কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে