UPSC ESE Main পরীক্ষার সময়সূচি ডাউনলোড করুন এক্ষুনি

Published By: Debasish Ghosh | Published On:
Share:
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) এর তরফে প্রকাশ করা হলো ২০২৩ ইঞ্জিনিয়ারিং সার্ভিস একজামিনেশন (ESE) মেন পরীক্ষার সময়সূচি। যে সকল পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাঁরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (upsc.gov.in) এ গিয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখে আসতে পারেন।
কমিশন বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইঞ্জিনিয়ারিং সার্ভিস একজামিনেশন (ESE) এর মেন পরীক্ষাটি আয়োজিত হতে চলেছে আগামী ২৫শে জুন, ২০২৩ নাগাদ। পরীক্ষাটি আয়োজিত হবে দুটি শিফটে। সকালের পর্বটি চলবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। আর বিকেলের পর্বটি চলবে দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত। এছাড়া এ বিষয়ে বিস্তারিত জানতে কমিশনের বিজ্ঞপ্তিটি দেখে নেবেন পরীক্ষার্থীরা।
চাকরির খবরঃ রাজ্যে ইনফোসিসে শুরু হচ্ছে বিপুল নিয়োগ
প্রসঙ্গত, ইউপিএসসির ইএসই (ESE) পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা হিসেবে বিবেচিত হয়। সংশ্লিষ্ট পরীক্ষায় অংশগ্রহণ করেন বহু সংখ্যক পরীক্ষার্থী। এর আগে ইএসই প্রিলিমিনারি পরীক্ষাটি আয়োজিত হয়েছিল ফেব্রুয়ারির ১৯ তারিখ নাগাদ। পরীক্ষার ফলাফল প্রকাশ পায় ৩রা মার্চ ২০২৩। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মেন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। মেন পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করেছে কমিশন। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে পরবর্তী আপডেট পেতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন পরীক্ষার্থীরা।
Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে