UPSC NDA II 2025: বিপুল পরিমাণে ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ চলছে, উচ্চমাধ্যমিক যোগ্যতায় আবেদন জানান

Published By: Priyanka Sen | Published On:
Share:

UPSC NDA II 2025: ভারতবর্ষের অন্যতম বৃহত্তম কনস্টিটিউশনাল বডি বা সংবিধানিক সংস্থা UPSC -র তরফে ৪০৬টি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতীয় যুব সমাজের মধ্যে বিপুল পরিমাণে চাকরিপ্রার্থী ভারতের সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হওয়ার জন্য আগ্রহী থাকেন। তাদের জন্যই এবার ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগের সুযোগ করে দিচ্ছে UPSC। ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা থেকে চাকরি প্রার্থীরা ভারতীয় সেনা বিভাগের সরাসরি অফিসার পদে নিযুক্ত হওয়ার সুযোগ পেয়ে থাকেন। তাই গুরুত্বপূর্ণ এই নিয়োগের বিস্তারিত তথ্য সহজ সরল ভাবে বুঝে নিতে শেষ পর্যন্ত পড়ুন আজকের প্রতিবেদনটি।

---Advertisement---

নিয়োগ কারী সংস্থা- ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা UPSC।

পদের নাম- ন্যাশনাল ডিফেন্স একাডেমি: আর্মি, নেভি, এয়ার ফোর্স এবং নেভাল একাডেমি।

মোট শূন্য পদের সংখ্যা- ৪০৬টি।

শিক্ষাগত যোগ্যতা- ন্যাশনাল ডিফেন্স একাডেমির আর্মি শাখায় কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীকে স্বীকৃত বোর্ডের তরফে যে কোন বিষয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এক্ষেত্রে ১০+২ হিসাবে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। অপরদিকে নৌ সেনা বা বায়ু সেনা বাহিনীতে নিযুক্ত হওয়ার জন্য চাকরিপ্রার্থীকে যে কোন স্বীকৃত বোর্ড থেকে ১০+২ হিসাবে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে এবং তার পাশাপাশি উচ্চ মাধ্যমিকের বিষয় হিসেবে আবশ্যিকভাবে পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিত থাকতে হবে। অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীতে নিযুক্ত হওয়ার জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক যোগ্যতা লাগলেও নৌ বাহিনী বা বায়ু সেনাবাহিনীতে নিযুক্ত হওয়ার জন্য বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে।

বয়সের সীমা- ২০০৭ সালের ১লা জানুয়ারি থেকে ২০১০ সালের ১লা জানুয়ারির মধ্যে জন্ম তারিখ রয়েছে এমন চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারেন।

---Advertisement---

চাকরির খবরঃ সরকারি স্টিল কোম্পানিতে ৩০০ শূন্য পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ

অন্যান্য যোগ্যতা- আবেদনকারী ভারতবর্ষের যে কোন জেলার পুরুষ বা মহিলা চাকরিপ্রার্থী হতে পারেন। তবে এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে আবশ্যিকভাবে অবিবাহিত হতে হবে।

নিয়োগ পদ্ধতি- NDA মারফত ভারতীয় সেনাবাহিনীতে নিযুক্ত হওয়ার জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীকে দুটি ধাপের মধ্যে দিয়ে অগ্রসর হতে হবে। এক্ষেত্রে প্রথম ধাপে একটি লিখিত পরীক্ষা দিতে হবে, যেখানে গণিত ও জেনারেল এবিলিটি টেস্ট এর উপর দুটি পেপার এর প্রশ্ন থাকবে। এই ধাপে উত্তীর্ণ হলে দ্বিতীয় ধাপে SSB ইন্টারভিউ দিতে হবে। দুটি ধাপে উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে কর্মী হিসেবে নিযুক্ত করা হবে।

চাকরির খবরঃ উচ্চমাধ্যমিক পাশে উত্তর ২৪ পরগনা জেলার গ্রাম পঞ্চায়েতে নিয়োগ

আবেদন পদ্ধতি- আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের UPSC র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। এর জন্য upscsoap@nic.in -এই ওয়েবসাইটে প্রথমে নিজেদের নাম প্রয়োজনীয় তথ্যের সঙ্গে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে যথাযথ বিবরণের সাথে আবেদন পত্র পূরণ করে প্রয়োজনীয় নথি গুলি আপলোড করে দিতে হবে। সবশেষে সাধারণ এবং OBC পুরুষ চাকরি প্রার্থীদের ১০০ টাকা আবেদন মূল্য দিয়ে আবেদন পত্রটি জমা করতে হবে। যদিও এক্ষেত্রে মহিলা এবং সংরক্ষিত চাকরি প্রার্থীদের আবেদন মূল্যের ক্ষেত্রে সম্পূর্ণরূপে ছাড় দেওয়া হয়েছে। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের জানানো হচ্ছে যে, এই পদে ১৭/০৬/২০২৫ তারিখ পর্যন্ত আবেদন জানানো যাবে।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে