উত্তর ২৪ পরগণা জেলায় সেন্টার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ, প্রতি মাসে বেতন ২০,০০০ টাকা

Published By: Exam Bangla | Published On:
Share:

উত্তর ২৪ পরগনা জেলার চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত খুশির খবর প্রকাশিত হলো! পশ্চিমবঙ্গ রাজ্যের জেলায় জেলায় বিভিন্ন সময় কর্মী নিয়োগ হয়ে থাকে। এবারে উত্তর ২৪ পরগনা জেলায় সেন্টার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হতে চলে। এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য EXAM BANGLA র পক্ষ থেকে আজকের প্রতিবেদনে উল্লেখ করা হলো। সরকারি চাকরি প্রার্থীরা এখান থেকেই এই নিয়োগের পদ্ধতি, আবেদনের পদ্ধতি এবং যোগ্যতা সম্পর্কে বিশদে জেনে নিতে পারবেন।

---Advertisement---

পদের নাম- সেন্টার অ্যাসিস্ট্যান্ট।

শিক্ষাগত যোগ্যতা- পোস্ট গ্ৰেজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা, কম্পিউটার সায়েন্স/ ম্যাথমেটিক্স/ অপারেশনাল রিসার্চ/ স্ট্যাটেসটিক্স/ ইকোনমিক্স/ জিওগ্রাফি/ জিওলজিতে ব্যাচেলার ডিগ্রী। অথবা, স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ‘এ’ লেভেলের ৩ বছরে বিসিএ/ DOEACC করে থাকতে হবে, যার মধ্যে রয়েছে: ইনস্টলেশন, মেনটেনেন্স অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার এন্ড ডিবিএমএস এবং ইমপ্লিমেন্টেশন সাপোর্ট।

অন্যান্য যোগ্যতা-

  • জি আই এস ডেভেলাপমেন্টে অভিজ্ঞতা থাকতে হবে।
  • সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বিভিন্ন জিআইএস সফটওয়্যার যেমন: আর্কজিআইএস, কিউজিআইএস ইত্যাদি তো অভিজ্ঞতা থাকতে হবে।
---Advertisement---

চাকরির খবরঃ প্রভিডেন্ট ফান্ড দপ্তরে ২৩০ টি শূন্য পদে কর্মী নিয়োগ

বয়সসীমা- আবেদনকারীর বয়স হতে হবে ০১.০১.২০২৫ তারিখ অনুযায়ী ২১ থেকে ৩৬ বছরের মধ্যে।

বেতন- উল্লেখিত পদে কর্মী হিসেবে নিযুক্ত হলে বেতন হবে মাসিক ২০,০০০ টাকা।

আবেদন প্রক্রিয়া- ইচ্ছুক প্রার্থীরা জেলা ওয়েবসাইট থেকে আবেদনপত্রের প্রিন্ট আউট নিতে পারবেন। অথবা, জেলা পরিকল্পনা বিভাগ থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। পরবর্তীতে, সম্পূর্ণ সঠিকভাবে পূরণ করা আবেদনপত্র সহ প্রয়োজনীয় নথিপত্র জেলা পরিকল্পনা বিভাগের, কক্ষ নং-৫১৯, চতুর্থ তল, জেলা প্রশাসনিক ভবন, উত্তর ২৪ পরগনা, বারাসত -এর আবেদনপত্রের ড্রপ বক্সে ১১.০৮.২০২৫ তারিখ বিকেল ৫টার মধ্যে জমা করতে হবে। অন্য কোনও উপায়ে ফর্ম জমা দেওয়া গ্রহণযোগ্য হবে না।

চাকরির খবরঃ দক্ষিণ দিনাজপুর জেলায় হোমিওপ্যাথি মেডিকেল অফিসার নিয়োগ

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

অন্যান্য তথ্য-

  • শুধুমাত্র বার্থ সার্টিফিকেট এবং মাধ্যমিকের এডমিট কার্ড বয়সের প্রমাণ হিসেবে বিবেচিত হবে। উপরে উল্লিখিত যোগ্যতা অনুসারে শিক্ষাগত যোগ্যতার সমস্ত প্রাসঙ্গিক সার্টিফিকেটের জেরক্স কপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে।
  • প্রথম সংক্ষিপ্ত লিস্টে কম্পিউটার টেস্ট এবং ইটারভিউয়ের জন্যে নির্বাচিত প্রার্থীদের নাম ১৬.০৮.২০২৫ তারিখে জেলা পরিকল্পনা শাখা, উত্তর ২৪ পরগনা জেলার নোটিশ বোর্ড এবং জেলা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
  • কম্পিউটার টেস্ট এবং ইটারভিউ ২৭.০৮.২০২৫ তারিখ সকাল ১১ টা থেকে জেলা পরিকল্পনা শাখা, উত্তর ২৪ পরগনা জেলায় অনুষ্ঠিত হবে। যোগ্য প্রার্থীদের এ সম্পর্কে ডাকযোগে জানানো হবে।
  • কম্পিউটার টেস্ট এবং ইটারভিউয়ের জন্য মোট ৩৫ নম্বর থাকবে; যার মধ্যে ১৫ নম্বর ইটারভিউয়ের জন্য নির্ধারিত এবং ২০ নম্বর জিআইএস ম্যাপিংয়ের কম্পিউটার পরীক্ষার জন্য নির্ধারিত।
  • অবশেষে উল্লেখিত পদের জন্য যোগ্য প্রার্থীদের নির্বাচিত প্যানেলটি ০৪.০৯.২০২৫ তারিখে জেলা পরিকল্পনা শাখা, উত্তর ২৪ পরগনা জেলার নোটিশ বোর্ড এবং জেলা ওয়েবসাইটে প্রকাশিত হবে।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Exam Bangla

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

আরও পড়ুন

কোচবিহার জেলায় গ্রুপ সি কর্মী নিয়োগ, মাসিক বেতন ১০ হাজার টাকা বাঁকুড়া জেলা স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ মুর্শিদাবাদের জেলার বিভিন্ন ব্লকে স্বাস্থ্য কর্মী নিয়োগ, মাসিক বেতন ১৫ হাজার টাকা উত্তর ২৪ পরগণা জেলা স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ, মাসিক বেতন ১৩ হাজার টাকা থেকে শুরু পশ্চিমবঙ্গে মিড-ডে মিল প্রকল্পে অ্যাকাউন্টেন্ট নিয়োগ, শুধু ইন্টারভিউ দিলেই চাকরি