রাজ্যে আশা কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

Published By: Madhumita Pal | Published On:
Share:

পশ্চিমবঙ্গের মহিলা চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় চুক্তিভিত্তিতে পঞ্চায়েত এলাকায় আশা কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

পদের নাম- আশা কর্মী।
মোট শূন্যপদ- ১৮ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এবং তপশিলি জাতি বা উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ২২ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি ২০২২ তারিখ অনুযায়ী।
অন্যান্য যোগ্যতা- আবেদনকারী প্রার্থীকে অবশ্যই মহিলা হতে হবে। কেবল বিবাহিতা/ বিধবা/ আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদনের যোগ্য। প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও প্রার্থীকে গ্রেড-১ এবং গ্রেড-২ স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে হয়ে থাকতে হবে।

চাকরির খবরঃ ইন্ডিয়ান নেভিতে গ্রূপ-সি কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- আবেদনের ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচের দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করে সমস্ত প্রয়োজনীয় নথি যোগ করে নিচের দেওয়া ঠিকানায় আলাদা আলাদা ব্লক অনুযায়ী আবেদনপত্র পাঠাতে হবে। এবং একটি মুখ বন্ধ খামের উপর বড় হাতে লিখতে হবে Application For The Post Of Asha _______ Village Under _______ Health Sub-Centre.

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- ২৮ সেপ্টেম্বর ২০২২ তারিখ বিকাল ৫ টার মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।

শূন্যপদের বিন্যাস– রায়গঞ্জ ব্লক- ৮ টি, কালিয়াগঞ্জ ব্লক- ২ টি, হেমতাবাদ ব্লক- ৫ টি ও ইথার ব্লক- ৩ টি।

চাকরির খবরঃ এইমস -এ গ্রূপ-সি পদে কর্মী নিয়োগ চলছে

প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) জন্মতারিখের শংসাপত্র।
২) মাধ্যমিকের এডমিট কার্ড।
৩) স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র।
৪) জাতিগত প্রমাণপত্র।
৫) স্বনির্ভর গোষ্ঠীর সদস্যের প্রমাণপত্র।
৬) দু কপি পাসপোর্ট সাইজের ছবি।

Official Notification: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন