উত্তর দিনাজপুরের স্কুলে শিক্ষক নিয়োগ, ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাসে আবেদন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

পশ্চিমবঙ্গের যেসব চাকরিপ্রার্থীরা শিক্ষকতার চাকরি খুঁজছেন তাদের জন্য সুখবর। সম্প্রতি উত্তর দিনাজপুরের স্কুলে শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্দিষ্ট স্কুল কর্তৃপক্ষ। বিভিন্ন সাবজেক্টে শিক্ষাদানের জন্য যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। জেলার স্থায়ী বাসিন্দা নারী ও পুরুষ যে কেউ আবেদন করতে পারেন। ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস থেকে এখানে আবেদন গ্ৰহণ করা হচ্ছে। নিয়োগ হবে কেবল ইন্টারভিউয়ের মাধ্যমে। নীচে এই নিয়োগের যাবতীয় খুঁটিনাটি বিশদে জেনে নেব।

উত্তর দিনাজপুরের স্কুলে শিক্ষক নিয়োগ

এই বিজ্ঞপ্তি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার গ্ৰীন ভিউ পাবলিক ইংলিশ মিডিয়াম স্কুল মারফত জারি হয়েছে। মোট ৮টি বিষয়ে শিক্ষাদানের জন্য শিক্ষক নিয়োগ করা হবে। কোন বিষয়ে কটি শূন্যপদ রয়েছে নীচে তার বিবরণ দেওয়া হলো।

বিষয় পদের সংখ্যা
ফিজিক্স (Physics ০১
কেমিস্ট্রি (Chemistry) ০১
গণিত (Mathematics) ০১
কম্পিউটার (Computer) ০১
স্পেশাল এডুকেটর ০১
ওয়েলনেস টিচার ০১
হিন্দি (Hindi) ০১
মাদার টিচার (মহিলা) ০২

শিক্ষাগত যোগ্যতা

এখানে বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে।

বিষয়
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা
ফিজিক্স (Physics
B.Sc/M.Sc এবং B.Ed
কেমিস্ট্রি (Chemistry)
B.Sc/M.Sc এবং B.Ed
গণিত (Mathematics)
B.Sc/M.Sc এবং B.Ed
কম্পিউটার (Computer)
B.C.A/B.Sc (Computer) সাথে B.Ed/D.El.Ed
স্পেশাল এডুকেটর
গ্র্যাজুয়েশন এবং B.Ed/D.El.Ed (Special Education)
ওয়েলনেস টিচার
B.Sc/BA (Psychology)
হিন্দি (Hindi) BA/MA এবং B.Ed
মাদার টিচার (মহিলা)
উচ্চমাধ্যমিক/গ্র্যাজুয়েশন এবং D.El.Ed
---Advertisement---

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা

প্রতিষ্ঠানের পক্ষ থেকে যোগ্য প্রার্থীদের জন্য আকর্ষণীয় এবং সম্মানজনক বেতন প্রদান করা হবে। এছাড়াও নির্বাচিত প্রার্থীদের জন্য থাকা এবং খাওয়া সম্পূর্ণ ফ্রি বা বিনামূল্যে প্রদান করা হবে।

আরও পড়ুনঃ কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এজন্য আপনার আপডেট করা এক কপি সিভি নীচের ইমেল অথবা হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে পাঠাতে হবে।

নিয়োগ প্রক্রিয়া

এখানে কেবল ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের যাচাই করে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

  • আবেদনের শেষ তারিখ: ২৮শে মার্চ, ২০২৬।
  • ইন্টারভিউয়ের তারিখ: ২৯শে মার্চ, ২০২৬ (সকাল ১১টা থেকে)।
  • কাজে যোগদানের তারিখ: ১লা এপ্রিল, ২০২৬।
---Advertisement---

স্কুলের যোগাযোগ

  • ইমেল আইডি: gvpublicschool2022@gmail.com
  • যোগাযোগ নম্বর (WhatsApp): 8293047671 / 8617573755 / 8974562619 / 9593656838
  • ঠিকানা: Green View Public School
    গ্রাম + পোস্ট: বিন্দোল, থানা: রায়গঞ্জ, জেলা: উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ – ৭৩৩১৫৬।
  • ওয়েবসাইট: www.greenviewpublicschool.com

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

দক্ষিণ দিনাজপুরের স্বাস্থ্য বিভাগে বিভিন্ন পদে নিয়োগ, শুধু ইন্টারভিউতে পাশ করলেই চাকরি বীরভূম জেলার স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন পদে নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে পুরুলিয়ার ইংরেজি মিডিয়াম স্কুলে শিক্ষক নিয়োগ, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন ব্লকে কর্মী নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশে আবেদন করা যাবে পূর্ব মেদিনীপুরের স্বাস্থ্য বিভাগে বিভিন্ন পদে নিয়োগ, প্রতিমাসে বেতন ২২ হাজার টাকা