বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে গেস্ট লেকচারার নিয়োগ, কোন বিষয়ের ক্ষেত্রে আবেদন?

Published By: ExamBangla.com | Published On:
Share:

পশ্চিমবঙ্গ রাজ্যে শিক্ষকতার সঙ্গে যুক্ত চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর প্রকাশ করল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়! পশ্চিমবঙ্গ রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের নাম যথেষ্ট পরিমাণের সুপরিচিত। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগের পক্ষ থেকে অতিথি লেকচারার পদে শিক্ষক কিংবা শিক্ষিকা নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে প্রতি লেকচার কিছু নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাকে ভালো মানের বেতন প্রদান করা হবে। এই নিয়োগের সম্পূর্ণ বিবরণ ভালোভাবে জানতে অবশ্যই পড়ে নিতে হবে সম্পূর্ণ প্রতিবেদনটি।

---Advertisement---

পদের নাম- গেস্ট লেকচারার।
নিয়োগ কারী বিভাগ- বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগ।

শিক্ষাগত যোগ্যতা- বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যা বিভাগ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে অতিথি লেকচারার পদে আবেদনের জন্য প্রতিটি ইচ্ছুক প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ বিদ্যা বিষয়ে অন্ততপক্ষে ৫৫ শতাংশ নম্বরের সঙ্গে পোস্ট গ্রেজুয়েশন করে থাকতে হবে। এর পাশাপাশি চাকরি প্রার্থীরা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) পাস করে থাকলে সহজেই এই পদে আবেদন জানাতে পারবেন।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার সরকারি চাকরির আপডেট, একনজরে দেখে নিন

মাসিক বেতন- এক্ষেত্রে নিযুক্ত শিক্ষক কিংবা শিক্ষিকাকে প্রতিটি লেকচারের পরিবর্তে ১৫০০/- টাকা হিসাবে মাসিক সর্বোচ্চ ৫০,০০০/- টাকা পর্যন্ত বেতন প্রদান করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য বিস্তারিতভাবে জানতে অবশ্যই আবেদনের পূর্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটির ভালোভাবে পড়ে নেবেন।

নিয়োগ পদ্ধতি- বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে যথাযথ নিয়োগ পদ্ধতি অবলম্বন করে যোগ্য ব্যক্তিদের সংশ্লিষ্ট পদের জন্য নিযুক্ত করা হবে।

প্রয়োজনীয় নথিপত্র:

  • আবেদনকারীর আধার কার্ড
  • Net এর রেজাল্ট
  • শিক্ষাগত যোগ্যতার সমস্ত প্রমাণপত্র
  • পূর্ব অভিজ্ঞতার প্রমাণপত্র
  • পাসপোর্ট সাইজ ছবি
  • একটি বায়োডাটা
---Advertisement---

আরও পড়ুনঃ দক্ষিণ দিনাজপুর জেলার সরকারি হোস্টেলে সুপারিন্টেন্ডেন্ট নিয়োগ, মাসিক বেতন ১৫ হাজার টাকা

আবেদন পদ্ধতি- উল্লেখিত পদে আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীরা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘কেরিয়ার’ বিকল্পের মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সমস্ত তথ্য বিশদে জানতে পারবেন। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে প্রকাশিত আবেদনের নিয়ম অনুসারে প্রতিটি চাকরি প্রার্থীকে নির্দিষ্ট ইমেইল আইডিতে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথিপত্র গুলি একত্রিত করে ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ -এর পূর্বে জমা করে দিতে হবে। পরবর্তীকালে যোগ্য চাকরিপ্রার্থীদের ইমেইলের মাধ্যমে নিয়োগ পদ্ধতি এবং অন্যান্য বিষয় সম্পর্কে জানিয়ে দেওয়া হবে।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন