ভূমিহীন কৃষক বন্ধু 2026: পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যেই ‘কৃষক বন্ধু’ প্রকল্প চালু রেখেছে। এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কেবল জমির মালিকরাই আর্থিক সুবিধা পেতেন। কিন্তু এবার যাদের নিজস্ব কোনো জমি নেই, তারাও আর্থিক সহায়তা পাবেন। ‘ভূমিহীন কৃষক বন্ধু’ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন কৃষক বা নথিভুক্ত ভাগচাষী আর্থিক অনুদান পেয়ে থাকেন। আজকের পোস্টে এই প্রকল্পের খুঁটিনাটি আলোচনা করব। কীভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কীভাবে স্ট্যাটাস চেক করবেন বিস্তারিত জেনে নেব।
এক নজরে
ভূমিহীন কৃষক বন্ধু 2026 (Vumiheen Krishak Bondhu)
পশ্চিমবঙ্গ কৃষি বিভাগ পরিচালিত ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে সেই সমস্ত চাষীদের সাহায্য করা হয় যাদের নিজস্ব কোনো চাষযোগ্য জমি নেই। মূলত যারা বর্গাদার বা নথিভুক্ত ভাগচাষী হিসেবে অন্যের জমিতে চাষাবাদ করেন, তাদের কৃষি কাজের খরচ চালানোর জন্য বছরে দুটি ধাপে মোট চার হাজার টাকা প্রদান করা হয়।
ভূমিহীন কৃষক বন্ধু বয়স সীমা
ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীর একটি নির্দিষ্ট বয়সসীমা রয়েছে:
- আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর হতে হবে।
- সর্বোচ্চ ৬০ বছর বয়স পর্যন্ত এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে।
- উল্লেখ্য যে, ১৮ থেকে ৬০ বছর বয়সের মধ্যে কোনো নথিভুক্ত কৃষকের মৃত্যু হলে তার পরিবার ২ লক্ষ টাকার এককালীন মৃত্যুজনিত সহায়তা পাবে।
ভূমিহীন কৃষক বন্ধু কারা কারা পাবে?
যাদের নিজস্ব জমি নেই কিন্তু কৃষি কাজের সাথে যুক্ত, তারা নিচের শর্তে আবেদন করতে পারবেন:
- আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- ব্যক্তিকে অবশ্যই একজন নথিভুক্ত বর্গাদার বা ভাগচাষী হতে হবে।
- যাদের নিজস্ব কোনো কৃষি জমি নেই কিন্তু সরকারি রেকর্ডে ভাগচাষী হিসেবে নাম নথিভুক্ত আছে।
আরও পড়ুনঃ যুব সাথীর টাকা ঢুকছে না কেন? জেনে নিন এক্ষুনি
ভূমিহীন কৃষক বন্ধু আবেদন পদ্ধতি
ভূমিহীন বা ভাগচাষীদের ক্ষেত্রে আবেদন প্রক্রিয়াটি মূলত অফলাইনে সম্পন্ন হয়। নিচে ধাপগুলো দেওয়া হলো-
- প্রথমে আপনার ব্লকের কৃষি অধিকর্তার (ADOs) অফিস বা নিকটবর্তী ‘দুয়ারে সরকার’ ক্যাম্প থেকে আবেদনপত্র (Form) সংগ্রহ করতে হবে।
- ভূমিহীন কৃষকদের জন্য নির্দিষ্ট ফর্মটি নির্ভুলভাবে পূরণ করতে হবে।
- ফর্মের সাথে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে কৃষি দপ্তর বা দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিতে হবে।
ভূমিহীন কৃষক বন্ধু কি কি ডকুমেন্টস লাগবে?
ভূমিহীন কৃষক বন্ধু 2026 -এর আবেদন করার সময় নিচের নথিপত্রগুলো সাথে রাখা জরুরি-
- আবেদনকারীর ভোটার কার্ড (Voter ID) – এটি বাধ্যতামূলক।
- আধার কার্ড (Aadhaar Card)।
- ব্যাঙ্ক পাসবুকের জেরক্স (যেখানে টাকা জমা পড়বে)।
- ব্যাংক একাউন্ট ও অধরের সাথে সংযুক্ত মোবাইল নম্বর।
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- বর্গাদার বা ভাগচাষী হওয়ার স্ব-ঘোষণাপত্র।
- একটি সচল মোবাইল নম্বর।
ভূমিহীন কৃষক বন্ধু স্ট্যাটাস চেক
আপনি আবেদন করার পর আপনার নাম তালিকায় উঠেছে কি না বা টাকা ঢুকেছে কি না, তা সহজেই অনলাইন থেকে চেক করতে পারবেন:
- প্রথমে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট krishakbandhu.wb.gov.in এ যান।
- এরপর আপনার মোবাইল নম্বর বা আধার নম্বর টাইপ করে ‘Search’ বাটনে ক্লিক করুন।
- আপনার আবেদনের বর্তমান অবস্থা (Approved, Pending বা Rejected) স্ক্রিনে দেখতে পাবেন।
ভূমিহীন কৃষক বন্ধু অনলাইন আবেদন
অনেকেই জানতে চান অনলাইনে বাড়িতে বসে আবেদন করা যায় কি না। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্পের নতুন নিবন্ধনের জন্য সরাসরি কোনো অনলাইন পোর্টাল চালু রাখেনি। আপনাকে ফর্ম ডাউনলোড করে বা অফিস থেকে সংগ্রহ করে সশরীরে কৃষি দপ্তরে গিয়েই জমা দিতে হবে। তবে আপনি ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করতে পারেন এবং স্ট্যাটাস চেক করতে পারেন।
Vumiheen Krishak Bondhu form pdf 2026
নীচে দেওয়া লিংকে ক্লিক করে ভূমিহীন কৃষক বন্ধু স্কিমে টাকা পাওয়ার অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবেন- ক্লিক করুন
বিশেষ দ্রষ্টব্য: ভূমিহীন কৃষক বন্ধু স্কিমের মাধ্যমে ভূমিহীন কৃষকরা বছরে ন্যূনতম ৪,০০০ (চার হাজার) টাকা দুটি কিস্তিতে (খরিফ ও রবি মরসুম) সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে থাকেন।
চাকরি খুঁজছেন? পড়ুন ভালো চাকরির খবর