চাকরির খবর স্কলারশিপ 2026 ক্যারিয়ার জেলার চাকরি পরীক্ষা প্রস্তুতি রেজাল্ট

ঐক্যশ্রী স্কলারশিপ 2026 | WB Aikyashree Scholarship Complete Application Process

Debasish Ghosh
---Advertisement---

তুমি যদি এবছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, তাহলে তোমার জন্য একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ হল ঐক্যশ্রী স্কলারশিপ। পশ্চিমবঙ্গ সরকারের এই স্কলারশিপে স্কুল স্তর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া সকলেই আবেদন করতে পারেন। পড়াশোনার জন্য বছরে ৩০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সুবিধা মেলে। চলতি শিক্ষাবর্ষে যারা নতুন আবেদন বা রিনিউয়াল করতে চাইছেন, তাদের জন্য নিচে সমস্ত খুঁটিনাটি তথ্য আলোচনা করা হলো।

ঐক্যশ্রী স্কলারশিপ 2026

ঐক্যশ্রী স্কলারশিপ

স্কলারশিপ এর নাম ঐক্যশ্রী স্কলারশিপ।
স্কলারশিপের ধরন সরকারি ।
প্রদানকারী সংস্থা পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ নিগম (WBMDFC)।
যোগ্যতা প্রথম শ্রেণী থেকে স্নাতকোত্তর পর্যন্ত।
টাকার পরিমান ১ হাজার থেকে ৩০ হাজার টাকা বছরে।
আবেদন পদ্ধতি অনলাইন।
আবেদনের সময়সীমা নিচে উল্লেখ করা আছে।
অফিসিয়াল ওয়েবসাইট

ঐক্যশ্রী স্কলারশিপ কত প্রকার?

ছাত্র-ছাত্রীদের পড়াশোনার স্তর অনুযায়ী ঐক্যশ্রী স্কলারশিপকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে:

S. No. Type of Scholarship Eligibility
১. প্রি-ম্যাট্রিক (Pre-Matric): প্রথম থেকে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য।
২. পোস্ট-ম্যাট্রিক (Post-Matric): একাদশ শ্রেণী থেকে পিএইচডি (PhD) পর্যন্ত শিক্ষার্থীদের জন্য।
৩. মেরিট কাম মিনস (Merit-cum-Means): ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, আইন বা ম্যানেজমেন্টের মতো প্রফেশনাল কোর্সে পাঠরত শিক্ষার্থীদের জন্য।
৪. এছাড়াও যারা ৬০% বা তার বেশি নম্বর পেয়েছেন, তারা এই একই পোর্টাল থেকে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস (SVMCM) স্কলারশিপের আবেদন করতে পারেন।
---Advertisement---

ঐক্যশ্রী স্কলারশিপ আবেদনের যোগ্যতা

ঐক্যশ্রী স্কলারশিপ পেতে হলে আবেদনকারীকে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে:

  1. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  2. ছাত্র বা ছাত্রীকে যে কোন মাইনরিটি কাস্ট যেমন মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন অথবা পার্সি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে।
  3. শেষ পরীক্ষায় অন্তত ৫০% নম্বর থাকা বাধ্যতামূলক।
  4. প্রি-ম্যাট্রিক ও পোস্ট-ম্যাট্রিকের ক্ষেত্রে পারিবারিক বার্ষিক আয় ২ লক্ষ টাকার নিচে এবং মেরিট কাম মিনস-এর ক্ষেত্রে ২.৫ লক্ষ টাকার নিচে হতে হবে।

ঐক্যশ্রী স্কলারশিপ টাকার পরিমান

কোর্সের ধরন অনুযায়ী স্কলারশিপের পরিমাণ আলাদা হয়:

ক্লাস টাঁকার পরিমাণ
স্কুল পর্যায়  বার্ষিক ১,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত।
কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায় বার্ষিক ৫,০০০ টাকা থেকে ১০,০০০ টাকা।
প্রফেশনাল কোর্স (B.Tech/MBBS/MBA): বার্ষিক ২৫,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত।

আরও পড়ুনঃ ওয়েসিস স্কলারশিপ আবেদন পদ্ধতি

ঐক্যশ্রী স্কলারশিপ প্রয়োজনীয় নথিপত্র

ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনের সময় নিচের নথিগুলি স্ক্যান করে আপলোড করতে হবে:

  1. শেষ পরীক্ষার মার্কশিট।
  2. পরিবারের আয়ের শংসাপত্র।
  3. আবেদনকারীর নিজস্ব ব্যাংকের পাসবই।
  4. আধার কার্ড।
  5. বর্তমান কোর্সে ভর্তির রসিদ।
  6. শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত বোনাফাইড সার্টিফিকেট।

ঐক্যশ্রী স্কলারশিপ আবেদন পদ্ধতি

ঐক্যশ্রী স্কলারশিপ 2026

ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনের জন্য নিম্নলিখিত ধাপ গুলি ফলো করতে হবে:

  1. অফিসিয়াল ওয়েবসাইট wbmdfcscholarship.in-এ যান।
  2. ‘Student’s Area’ তে গিয়ে ‘Student Registration’ অপশনে ক্লিক করুন।
  3. নিজের জেলা নির্বাচন করে ব্যক্তিগত তথ্য এবং শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিন।
  4. সঠিক স্কলারশিপ ক্যাটাগরি বেছে নিন এবং পাসওয়ার্ড তৈরি করুন।
  5. আবেদনের পর একটি Application ID পাবেন, সেটি দিয়ে লগইন করে নির্ভুলভাবে আবেদন পত্র পূরণ করুন।
  6. প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন।
  7. সব শেষে ‘Final Submit’ করে ফর্মটি প্রিন্ট আউট নিয়ে স্কুল বা কলেজে জমা দিন।
---Advertisement---

ঐক্যশ্রী স্কলারশিপ আবেদনের সময়সীমা

ঐক্যশ্রী স্কলারশিপের আবেদন পোর্টাল বছরে নির্দিষ্ট সময়ে খোলা হয়। তাও খুব সীমিত সময়ের জন্য। তাই আগ্রহী প্রার্থীদের বলা হচ্ছে আবেদনের সঠিক সময়সীমা জানতে নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইটটটি ফলো রাখতে হবে।

ঐক্যশ্রী স্কলারশিপ হেল্পলাইন

  • টোল-ফ্রি নম্বর: ১৮০০-১২০-২১৩০ (1800-120-2130)
  • হোয়াটসঅ্যাপ সাপোর্ট: ৮০১৭০৭৬০১১ (8017076011)
  • ইমেল আইডি: info.wbmdfc@itwin.com

ঐক্যশ্রী স্কলারশিপ Frequently Asked Questions (FAQs)

আমি কি একই সাথে ঐক্যশ্রী এবং স্বামী বিবেকানন্দ (SVMCM) স্কলারশিপ পেতে পারি?

উত্তর: না। সরকারি নিয়ম অনুযায়ী আপনি যেকোনো একটি স্কলারশিপের সুবিধা নিতে পারবেন। তবে আপনি যদি সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী ছাত্র হন এবং আপনার ৬০% বা তার বেশি নম্বর থাকে, তবে আপনি ঐক্যশ্রী পোর্টালের মাধ্যমেই SVMCM ক্যাটাগরিতে আবেদন করতে পারেন।

আবেদনের সময় ভুল তথ্য দিলে কি সংশোধন করা সম্ভব?

উত্তর: যদি আপনি ফর্মটি ‘Final Submit’ না করে থাকেন, তবে তথ্য সংশোধন করা যায়। কিন্তু সাবমিট হয়ে গেলে আপনাকে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে হবে যাতে তারা আপনার অ্যাপ্লিকেশনটি ‘Unlock’ করে দেয়। এর পর আপনি পুনরায় তথ্য সংশোধন করতে পারবেন।

---Advertisement---

ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে কত দিন সময় লাগে?

উত্তর: সাধারণত আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর জেলা এবং রাজ্য স্তর থেকে ভেরিফিকেশন সম্পন্ন হলে কয়েক মাসের মধ্যে টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। আপনার আধার কার্ডটি অবশ্যই ব্যাংকের সাথে যুক্ত থাকতে হবে।

বেসরকারি কলেজের ছাত্রছাত্রীরা কি এই স্কলারশিপ পেতে পারে?

উত্তর: হ্যাঁ, তবে অবশ্যই সেই কলেজটি পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট দপ্তর বা উচ্চশিক্ষা সংসদ দ্বারা স্বীকৃত হতে হবে।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ