বন সহায়ক নিয়োগ ২০২৩ | মোট শূন্যপদ ২ হাজার

Published By: Debasish Ghosh | Published On:
Share:

হাইকোর্টের নির্দেশে বন সহায়ক পদে বাতিল হয়েছিল পূর্ব নিয়োগ। সেই পদেই নতুন করে নিয়োগের আবেদন শুরু হল হাইকোর্টের নির্দেশে। পশ্চিমবঙ্গের যেকোনো স্থায়ী বাসিন্দা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি ও মাসিক বেতন সহ অন্যান্য গুরুত্ত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।

Employment No. – 828-For/FR/O/N/18R-02/2018

পদের নাম – Bana Sahayaks
মোট শূন্যপদ – ২০০০ টি।
শিক্ষাগত যোগ্যতা – পশ্চিমবঙ্গের যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে নূন্যতম অষ্টম শ্রেণী পাশ চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – ১০,০০০ টাকা।
বয়সসীমা – এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।

আরও পড়ুনঃ রাজ্যে নন টিচিং স্টাফ নিয়োগ

আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে উক্ত পদগুলিতে আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের পূরণ করা আবেদনপত্র সহ শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র একটি মুখ বন্ধ খামে ভরে সংস্থার নির্দিষ্ট দপ্তরে জমা দিতে হবে।

আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা – জেলা ভিত্তিক ভাবে প্রতিটি জেলার নির্দিষ্ট বন দপ্তরে নিজেদের আবেদন জানাতে পারবেন চাকরীপ্রার্থীরা। জেলা ভিত্তিক আবেদন জমা করার দপ্তরের তালিকা নিম্নরূপ।

বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানমুখ্য বনপাল, দক্ষিণ-পূর্ব
হুগলি, হাওড়া, কলকাতামুখ্য বনপাল, সংরক্ষণ ও প্রসারণ
দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদমুখ্য বনপাল ও ক্ষেত্র অধিকর্তা, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প
মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরমুখ্য বনপাল, বন্যপ্রাণ (উত্তর)
বাঁকুড়া, পুরুলিয়ামুখ্য বনপাল, দক্ষিণ-পশ্চিম
পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামমুখ্য বনপাল, পশ্চিম চক্র
আলিপুরদুয়ারমুখ্য বনপাল ও ক্ষেত্র অধিকর্তা, বক্সা ব্যাঘ্র প্রকল্প
জলপাইগুড়ি, কোচবিহারমুখ্য বনপাল, উত্তর চক্র
দার্জিলিং, কালিম্পংমুখ্য বনপাল, পার্বত্য অঞ্চল

আবেদনের শেষ তারিখ – ২৬ মে, ২০২৩।

Official Website: Click Here
Official Notification: Download Now
Application Form: Download Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে