WB College Admission: HS রেজাল্টের পর একমাস পেরিয়ে গেলেও শুরু হয়নি কলেজের ভর্তি, পোর্টাল চালুর তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

Published By: Priyanka Sen | Published On:
Share:

WB College Admission: একমাস হয়ে গেল প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। তারপরেও এখনো পর্যন্ত কোনো কলেজে এডমিশন নিতে পারছে না ছাত্র-ছাত্রীরা। ৭ই মে ২০২৫ তারিখে গোটার রাজ্যের সরকারি বিদ্যালয়গুলির উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এরপরে স্বাভাবিকভাবেই প্রতিবছর ছাত্রছাত্রীরা কলেজের জন্য এডমিশন নিয়ে থাকেন। তবে এবারে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের এখনো পর্যন্ত কলেজে ভর্তির পোর্টাল খোলা হয়নি। অনিশ্চয়তার মধ্যে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ! তবে অবশেষে এবার এই নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এর পাশাপাশি ঠিক কত তারিখ থেকে রাজ্যের সরকারি কলেজগুলির এডমিশন পোর্টাল খুলতে চলেছে, সেই বিষয়েও জানালেন তিনি। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়ুন আজকের প্রতিবেদনটি।

---Advertisement---

কলেজে ভর্তির প্রক্রিয়ায় কোন রকম দেরি হচ্ছে না -বলে দাবি করলেন শিক্ষা মন্ত্রী। যদিও বিগত এক মাসের মধ্যে বেশ কয়েকটি বেসরকারি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের তরফে শুরু করে দেওয়া হয়েছে এডমিশন প্রক্রিয়া। রাজ্যের বেসরকারি এবং সংখ্যালঘু কলেজগুলির তরফে এডমিশন পোর্টাল খুলে দেওয়ার ফলে বেশ কিছুটা অনিশ্চয়তার মধ্যেই দিন কাটাচ্ছিলেন রাজ্যের ছাত্র-ছাত্রীরা। পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়ের তরফে কবে এডমিশন পোর্টাল চালু করা হবে? এই নিয়ে দিন গুনছিলেন তারা।

মূলত রাজ্যের ওবিসি সংরক্ষণ সংক্রান্ত গোলযোগ এর কারণেই সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল ২০২৫ সালের কলেজে ভর্তির প্রক্রিয়া। তবে এবারে অবশেষে সেই সমস্যার সমাধান হয়েছে। ওবিসি সংরক্ষণের সংশোধিত নিয়মাবলী অনুসারে এই বছর থেকে এডমিশন নেওয়া হবে। অতি শীঘ্রই বিধানসভায় এই সংশোধিত ওবিসি সংরক্ষণ তালিকা পেশ করা হবে। বিধানসভার থেকে অনুমোদন পেলেই শুরু হয়ে যাবে কলেজের এডমিশন।

---Advertisement---

বিকাশ ভবন স্কলারশিপে আবেদন শুরু

শিক্ষামন্ত্রী জানান, গত বছর ১৯শে জুন থেকে অনলাইন এডমিশন পোর্টাল চালু করা হয়। স্বাভাবিকভাবেই এখনো পর্যন্ত কলেজে ভর্তির ক্ষেত্রে খুব বেশি দেরি হয়নি। গত বছরের পোর্টাল চালু হওয়ার তারিখের আগেই এই বছর শুরু করে দেওয়া হবে কলেজে ভর্তির প্রক্রিয়া। যে সমস্ত কাজ বর্তমানে বাকি রয়েছে, সেগুলি যত তাড়াতাড়ি শেষ করে আগামী সাত দিনের মধ্যেই পোর্টাল সম্পূর্ণ হয়ে যাবে বলে দাবি শিক্ষামন্ত্রীর। ছাত্র-ছাত্রীদের এই অবস্থায় কোন রকম চিন্তার কোন কারণ নেই বলে জানালেন ব্রাত্য বসু।

Nabanna Scholarship 2025- Apply Now

তবে বিগত বছরের মতো এই বছরেও দেরি করে পোর্টাল শুরু করলে আবারও ভর্তি শেষে আসন ফাঁকা থেকে যেতে পারে বলে আশঙ্কা করছেন কলেজ কর্তৃপক্ষ গুলি। তবে এই আশঙ্কাকে কোন রকম গুরুত্ব না দিয়ে শিক্ষামন্ত্রী জানালেন, পোর্টাল কার্যত প্রস্তুত এবং এখন শুধু চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা।

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। নির্ভরযোগ্য ও ব্যবহারিক কার্যকরী তথ্য প্রদানে তিনি পড়ুয়া থেকে প্যারেন্টস সবাইকে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের WBJEE Notification 2026: জয়েন্ট এন্ট্রান্সের রেজিস্ট্রেশন ও পরীক্ষার তারিখ ঘোষণা হল উচ্চ মাধ্যমিক গণিত প্রশ্নপত্র 2026 PDF | HS 4th Semester Math Question Paper 2026 PDF Download উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রশ্নপত্র 2026 PDF | HS 4th Sem Physics Question Paper 2026 PDF Download