চাকরির খবর কারেন্ট অ্যাফেয়ার্স 365New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

WB College Admission: কলেজে ভর্তির পোর্টাল খুলছে ১৭ তারিখে, কীভাবে আবেদন করতে হবে?

Priyanka Sen
---Advertisement---

WB College Admission: পশ্চিমবঙ্গ রাজ্যের কলেজে ভর্তির পোর্টাল কবে থেকে খুলছে? এই নিয়ে হাজারো প্রশ্ন এবং চিন্তাভাবনা কাজ করছিল ছাত্র-ছাত্রীর সহ অভিভাবকদের মাথায়। এবারে সব চিন্তার অবসান ঘটিয়ে রাজ্যের শিক্ষা দপ্তরের তরফে ঘোষণা করে দেওয়া হলো কলেজ ভর্তির অনলাইন পোর্টাল খোলার তারিখ। শিক্ষা মন্ত্রী এর আগেই জানিয়েছিলেন, গত বছরে উনিশে জুন খোলা হয়েছিল অনলাইন পোর্টাল। এই বছর তার আগেই ছাত্রছাত্রীরা ভর্তি হওয়ার সুযোগ পেয়ে যাবেন। সেই কথা অনুসারে আগামী ১৭ই জুন দুপুর বেলা কলেজে ভর্তির অনলাইন পোর্টাল চালু করে দেওয়া হবে। কীভাবে ভর্তি হবেন? কটার সময় অনলাইন পোর্টাল খুলছে? তারপরে কী কী করণীয়? সবকিছুই বিস্তারিতভাবে জানা যাবে আজকের প্রতিবেদন থেকে।

---Advertisement---

WB College Admission

ছাত্র-ছাত্রীদের সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শিক্ষা দপ্তরের তরফে ঘোষণা করা হলো অনলাইন পোর্টাল খোলার তারিখ। পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল মে মাসের ৭ তারিখে। তারপর থেকে একমাস কেটে গেলেও কলেজে ভর্তি হতে পারেননি ছাত্র-ছাত্রীরা। উচ্চশিক্ষা নিয়ে অনেকেরই অনেক ধরনের স্বপ্ন থাকে, তাই কবে কলেজে ভর্তির অনলাইন পোর্টাল চালু হচ্ছে, সেই নিয়ে উদ্বেগ ছিল যথেষ্ট পরিমাণে।

আরও পড়ুনঃ রাজ্যের সমস্ত স্কুলে পুনরায় গরমের ছুটি ঘোষণা করল সরকার

কটা থেকে অনলাইন পোর্টাল চালু হচ্ছে?

অবশেষে শিক্ষা দপ্তরের তরফে স্নাতক স্তরের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের কলেজে ভর্তির অনলাইন পোর্টাল চালু করার তারিখ জানানো হলো (WB College Admission) আগামী ১৭ই জুন দুপুর দুটোর সময় আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মাধ্যমে কলেজে ভর্তির অনলাইন পোর্টাল চালু করা হবে। এই বছর কেন্দ্রীয়ভাবে অনলাইনে ছাত্রছাত্রীদের এডমিশন নেওয়া হবে।

---Advertisement---

প্রসঙ্গত, মোট ১৭ টি বিশ্ববিদ্যালয়ের অধীনে ৪৬০ টি কলেজে এই একটি পোটালের মাধ্যমেই অনলাইনে আবেদন জানাতে পারবেন ছাত্রছাত্রীরা। বুধবার রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত‍্য বসু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন নিয়ে এডমিশনের অনলাইন পোর্টাল চালু হবে বলে জানিয়েছিলেন। তারপরের দিন অর্থাৎ বৃহস্পতিবারই অনলাইন পোর্টাল চালু করার তারিখ জানিয়ে দেওয়া হল। অবশেষে স্বস্তির নিঃশ্বাস নিলেন ছাত্র-ছাত্রীরা।

LIC Scholarship 2025: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য বার্ষিক ১৫০০০ টাকার বৃত্তি- Apply Now

এরপর কী কী করণীয় (WB College Admission)?

১৭ই জুন কলেজে ভর্তির অনলাইন পোর্টাল চালু হওয়ার পর ভর্তির প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে (WB College Admission)। তাই তার আগে থেকেই নিম্নলিখিত নথি গুলি একত্রিত করে রাখতে হবে ছাত্র-ছাত্রীদের। যে সমস্ত প্রয়োজনীয় নথি সঙ্গে রাখবেন তা হল-

  • উচ্চ মাধ্যমিক পরীক্ষার অরিজিনাল মার্কশিট এবং জেরক্স কপি,
  • উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট,
  • মাধ্যমিকের এডমিট কার্ড অথবা জন্মের সার্টিফিকেট,
  • কাস্ট সার্টিফিকেট,
  • আধার কার্ড,
  • মোবাইল নম্বর ও ইমেইল আইডি,
  • আবেদনকারীর পাসপোর্ট সাইজ রঙিন ছবি ও স্বাক্ষর ইত্যাদি।

Nabanna Scholarship 2025- Apply Now

আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇

অনলাইন পোর্টাল চালু হলে কীভাবে এডমিশন নেবেন?

এই বছর কেন্দ্রীয়ভাবে রাজ্যের বেশিরভাগ বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে এডমিশন (WB College Admission) নেওয়া হবে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এর উপর নির্ভর করেই মূলত ছাত্রছাত্রীরা নিজেদের পছন্দমত উচ্চ শিক্ষার বিষয় বেছে নিয়ে কলেজে ভর্তি হতে পারবেন। এর জন্য অনলাইন পোর্টাল খোলার পর সবার প্রথমে ছাত্রছাত্রীকে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে। একবার রেজিস্ট্রেশন হওয়ার পর নিজের পছন্দমত কলেজ বেছে নিয়ে আবেদন জানাতে পারবেন। উল্লেখ্য, ছাত্রছাত্রীরা অবশ্যই একের বেশি কলেজে আবেদন জানাবেন। এর ফলে একটি কলেজের সিট পূরণ হয়ে গেলে অন্য কলেজে ভর্তি হওয়ার সম্ভাবনা থাকে।

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ