রাজ্যের স্বাস্থ্য দপ্তরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ১৩ হাজার টাকা

Published By: Debasish Ghosh | Published On:
Share:

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বেশ কয়েকটি শূন্যপদে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ প্রাপ্ত প্রার্থীরা প্রতি মাসে ১৩০০০/- টাকা বেতন পাবেন। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট এলাকার শূন্যপদের ভিত্তিতে এখানে আবেদন জানাতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, বয়সসীমা এবং আবেদনের শেষ তারিখ সহ অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে।

Employment No.— 2578/DH&FWS/SLG/24

পদের নাম— Community Health Assistant
মোট শূন্যপদ— ৩৭ টি। (UR- ১৬ টি, SC- ১৫ টি, ST- ৬ টি।)
শিক্ষাগত যোগ্যতা— ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত বা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল অনুমোদিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ANM/GNM নার্সিং কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন। এই পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হবে।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ

মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীদের প্রতিমাসে ১৩,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমা— আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের বয়স ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি— ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করার পর নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনপত্র জমা করার ঠিকানা— To The Chief Medical Officer of Health & The Secretary, DH&FWS, Siliguri, Darjeeling

নিয়োগের স্থান— শিলিগুড়ি পৌরসভার অন্তর্গত বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র এবং উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে এই নিয়োগ করা হবে।

চাকরির খবরঃ সেপ্টেম্বর মাসের সমস্ত চাকরির খবর

আবেদনের শেষ তারিখ— ২০ সেপ্টেম্বর, ২০২৪।

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা