চাকরির খবর স্কলারশিপ 2026 পরীক্ষা প্রস্তুতি জেলার চাকরি রেজাল্ট

উৎকর্ষ বাংলা প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ, মাসিক বেতন ১১ হাজার টাকা

Debasish Ghosh
---Advertisement---

রাজ্য সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট -এর মাধ্যমে বেশ কিছু শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দারা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। যোগ্যতার ভিত্তিতে পুরুষ এবং মহিলা চাকরিপ্রার্থীরা আবেদনযোগ্য। শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

Employment No.— I/491091/2024

পদের নাম— Data Entry Operator
মোট শূন্যপদ— ১ টি।
শিক্ষাগত যোগ্যতা— এখানে আবেদন করার জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীদের ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে স্নাতক অথবা মাষ্টার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে স্নাতকোত্তর পাশ করে থাকতে হবে।
মাসিক বেতন— ১১,০০০/- টাকা।
বয়সসীমা— ১ মার্চ ২০২৪ তারিখ অনুযায়ী ইচ্ছুক আবেদনকারীদের বয়স ন্যূনতম ২৩ বছর থেকে সর্বোচ্চ ৪৪ বছরের মধ্যে হতে হবে।

চাকরির খবরঃ ভারত ইলেকট্রনিক্সে চাকরির দারুন সুযোগ

ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ

আবেদন পদ্ধতি— সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এখানে চাকরির জন্য আবেদন জানাতে হবে। অনলাইনে আবেদন জানানোর ক্ষেত্রে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের আবেদন নথিভুক্ত করতে পারবেন চাকরিপ্রার্থীরা। অনলাইন আবেদনপত্রে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করে নিতে হবে। এরপর সমস্ত তথ্য সঠিকভাবে যাচাই করে আবেদনপত্র সাবমিট করলেই আবেদন নথিভুক্ত হয়ে যাবে। চাকরিপ্রার্থীদের সুবিধার্থে আবেদন করার অফিসিয়াল লিঙ্ক এই প্রতিবেদনের নিচে দেয়া হল।

আবেদনের শেষ তারিখ— ৩ এপ্রিল, ২০২৪।

চাকরির খবরঃ মার্চ মাসে যেসব চাকরির আবেদন চলছে

ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ