WB District Job: দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদে ডিপ্লোমা যোগ্যতায় চাকরির সুযোগ! নিয়োগ পদ্ধতি জেনে নিন এখনই

Published By: Priyanka Sen | Published On:
Share:

WB District Job: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য আবারো খুশির খবর! দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ এর পক্ষ থেকে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে কোনরকম লিখিত পরীক্ষা বা জটিল পরিক্ষা পদ্ধতি ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির সুযোগ পাবেন রাজ্যের চাকরি প্রার্থীরা। পশ্চিমবঙ্গ রাজ্যের লক্ষাধিক চাকরিপ্রার্থী বেকারত্বের সঙ্গে প্রতিদিন লড়াই করছেন। তাদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই অবশ্যই শেষ পর্যন্ত প্রতিবেদনটি পড়ে আবেদনের যোগ্যতা এবং আবেদন পদ্ধতি জেনে নিন বিস্তারিত।

---Advertisement---

নিয়োগ কারী দপ্তর- দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ।

পদের নাম- জুনিয়র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার।

মোট শূন্য পদের সংখ্যা- ১টি।

কাজের প্রকৃতি- উল্লেখিত পদে যোগ্য চাকরিপ্রার্থী থেকে মূলত দীঘা শংকরপুরের সমুদ্র সৈকতের সৌন্দর্য বর্ধনমূলক আলোকসজ্জা ও তার রক্ষণাবেক্ষণের জন্যই নিয়োগ করা হচ্ছে। চাকরিপ্রার্থীকে এক্ষেত্রে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হলেও পরবর্তী সময়ে তার কাজের মান ও দক্ষতার উপর নির্ভর করে নিয়োগের সময়সীমা বাড়ানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মাসিক বেতন- উল্লেখিত পদে নির্বাচিত চাকরী প্রার্থীর মাসিক বেতন হবে ২৫,০০০ টাকা।

---Advertisement---

চাকরির খবরঃ মাধ্যমিক যোগ্যতায় আশা কর্মী নিয়োগ হচ্ছে রাজ্যে

শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদন জানানোর জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাস করতে হবে।

পূর্ব অভিজ্ঞতা- শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি চাকরি প্রার্থীর কম করে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, ইলেকট্রিক্যাল সংযোগ রক্ষণাবেক্ষণ ও পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞ হতে হবে চাকরিপ্রার্থীকে। এক্ষেত্রে অতিরিক্ত যোগ্যতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স সীমা- ২০/০৯/২০২৫ তারিখ অনুসারে আগ্রহী ছাত্রী প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা হতে হবে ৩৬ বছর। এক্ষেত্রে যথাযথ যোগ্যতা থাকলে ন্যূনতম বয়স থেকেই চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। পাশাপাশি সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের সরকারি নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।

---Advertisement---

চাকরির খবরঃ ২৩০৮ শূন্য পদে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ শুরু হলো

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

নিয়োগ পদ্ধতি- আগ্রহী চাকরিপ্রার্থীদের জানানো হচ্ছে, এই পদের জন্য সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। আগামী ২০/০৯/২০২৫ তারিখে দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের কার্যালয়ে চাকরি প্রার্থীদের প্রয়োজনীয় নথি যেমন- আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতার নথি এবং স্বাক্ষরিত জেরক্স, বয়সের প্রমাণপত্র এবং অভিজ্ঞতার জন্য প্রয়োজনীয় নথি সমস্ত কিছু একসাথে নিয়ে উপস্থিত থাকতে হবে।

আবেদনপত্র ডাউনলোডের অফিশিয়াল লিঙ্ক- https://purbamedinipur.gov.in/notice_category/recruitment/ বা https://www.dsda.org.in/notice। সরাসরি আবেদনপত্র ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করুন।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

উত্তর দিনাজপুরের স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ২৫ হাজার টাকা কলকাতা মিউনিসিপ্যাল কার্পোরেশনে স্টাফ নার্স নিয়োগ, মাসিক বেতন ২৫ হাজার টাকা পশ্চিম বর্ধমানে স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ, প্রতিমাসে ২০ হাজার টাকা বেতন আলিপুরদুয়ারে বিভিন্ন ব্লকে অ্যাকাউন্টেন্ট নিয়োগ, মোট শূন্যপদ ৫২ টি উত্তর দিনাজপুর স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ, মাসিক ২০ হাজার টাকা বেতন