রাজ্যে ফুড সেফটি অফিসার নিয়োগ, প্রতিমাসে বেতন ৩৫ হাজার টাকা

Published By: Madhumita Pal | Published On:
Share:

রাজ্যে স্থায়ী ফুড সেফটি অফিসার ও সিনিয়র আয়ুর্বেদিক মেডিকেল অফিসার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No.- R/FSO/48/2022
পদের নাম- ফুড সেফটি অফিসার।
মোট শূন্যপদ- ২২ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফুড টেকনোলজি/ ডেইরি টেকনোলজি/ বায়োটেকনোলজি/ তেল টেকনোলজি/ এগ্রিকালচার সাইন্স/ ভেটেরিনারি সাইন্স/ মাইক্রো বায়োলজিতে স্নাতকোত্তর ডিগ্রী করা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৩৬ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ৩৫,৮০০/- টাকা থেকে ৯২,১০০/- টাকা।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে ১০ টি গুরুত্বপূর্ণ চাকরির খবর

Employment No.- R/SAMO/34/2022
পদের নাম- সিনিয়র আয়ুর্বেদিক মেডিকেল অফিসার।
মোট শূন্যপদ- ৩২ টি।
শিক্ষাগত যোগ্যতা- ইন্ডিয়ান মেডিসিন কাউন্সিল অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫ বছরের আয়ুর্বেদিক মেডিকেলে ডিগ্রী করা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স– প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ৫৬,১০০/- টাকা সহ গ্ৰেড পে দেওয়া হবে।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.wbheb.in গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি, সিগনেচার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য স্ক্যান করে আপলোড করতে হবে।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জোনে নিয়োগ

আবেদন ফি- আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ২১০/- টাকা ধার্য করা হয়েছে। SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা করা যাবে Net Banking, Credit Card, Debit Card -এর মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- ৩০ ডিসেম্বর, ২০২২
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

Official Notification:
Ayurvedic Medical Officer: Download Now
Food Safety Officer: Download Now
Apply Now: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা