WBBSE: রাজ্যের প্রায় ২৩ হাজার শিক্ষককে শোকজের নোটিশ পাঠালো মধ্যশিক্ষা পর্ষদ! পড়ুন বিস্তারিত

Published By: Madhumita Pal | Published On:
Share:

১০ই মার্চ বকেয়া ডিএ এর দাবিতে ধর্মঘট ডাকে সংগ্রামী যৌথ মঞ্চ। ধর্মঘটের আগে রাজ্যের তরফে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছিল, ওই দিন কোনো সরকারি কর্মচারী কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকলে তাঁদের সার্ভিস ব্রেক বা শোকজ করা হবে। আর এবার সংশ্লিষ্ট কারণে শোকজ করা হলো রাজ্যের প্রায় ২২ হাজার ৮৫৬ জন শিক্ষককে।

দশ মার্চের ধর্মঘটে রাজ্যের বেশ কিছু বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষিকারা। এই সকল শিক্ষক, শিক্ষিকাদের উদ্দেশ্যেই এবার শোকজ নোটিশ পাঠিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এর সাথে আগামী সাত দিনের মধ্যে জানাতে হবে তাঁদের অনুপস্থিতির কারণ। ধর্মঘটের পরেই অনুপস্থিতির তথ্য জানতে চাওয়া হয়েছিল ডিআইদের কাছ থেকে। সংশ্লিষ্ট দিনে বহু বিদ্যালয়ে অনুপস্থিতির সংখ্যা নজরে পড়ে। এই অনুপস্থিতদের তালিকা পাঠানো হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদকে। এবার তার ভিত্তিতেই গৃহীত হলো পদক্ষেপ।

চাকরির খবরঃ ISRO -তে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ

সূত্রের খবর, নদীর জেলায় শোকজ হওয়া শিক্ষক, শিক্ষিকাদেরদের সংখ্যা সবচেয়ে বেশি। এই জেলার প্রায় সাড়ে তিন হাজার শিক্ষককে পাঠানো হয়েছে শোকজ নোটিশ। এছাড়া অন্যান্য জেলাগুলির শোকজের সংখ্যাও নজরে পড়ার মতো। এদিকে, একসাথে এত সংখ্যক শিক্ষককে শোকজ করার ঘটনা কার্যত রাজ্যে এই প্রথম। ইতিমধ্যেই ঘটনাটি নিয়ে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

BEML এ জুনিয়র এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ, কেবল ইন্টারভিউ দিয়ে চাকরি কোচি শিপইয়ার্ডে ২৪০ অ্যাপ্রেন্টিস নিয়োগ, শুধু ইন্টারভিউতে পাশ করলেই চাকরি ECIL এ বিভিন্ন পদে নিয়োগের আবেদন শুরু, শুধু ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ ব্যাঙ্ক অফ বরোদায় ম্যানেজার নিয়োগ, কলকাতা শাখাতেও প্রচুর শূন্যপদ রয়েছে IDBI ব্যাংকে স্পেশালিস্ট অফিসার নিয়োগ, শুধু ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগ