চলতি সপ্তাহে টানা ৫ দিন ছুটি ঘোষণা নবান্নের, কোন দিন কি কারনে ছুটি, দেখে নিন

Published By: Nabadip Saha | Published On:
Share:

সামনেই নতুন বাংলা নববর্ষের শুরু। আর তার আগেই পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য খুশির খবর। চলতি সপ্তাহে টানা ৫ দিন ছুটি ঘোষণা নবান্নের (WB Holiday List)। বিভিন্ন উপলক্ষে একটানা বন্ধ থাকবে রাজ্যের সমস্ত সরকারি অফিস কাছারিগুলি ও স্কুল কলেজও। এই সুযোগে যে যার মত করে আনন্দ অনুষ্ঠানের পরিকল্পনা সাজিয়ে নিন। তবে তার আগে কোন দিন কি কারনে ছুটি, সেটি তালিকা দেখে জেনে নেওয়া দরকার।

চলতি সপ্তাহে টানা ৫ দিন ছুটি ঘোষণা নবান্নের

একটানা কাজের মাঝে একটু ছুটি পেতে সবারই ভালো লাগে। এর ওপর তা যদি হয় একেবারে ৫ দিনের ছুটি তাহলে তো কথাই নেই। পরিবার বা বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া হোক বা ঘরেই ছোটখাটো সেলিব্রেশন, বিভিন্নভাবে এই দিনগুলিকে রঙিন করে তোলা যায়। ছুটির তালিকা সামনে আসতেই দিঘা, মন্দারমণি, পুরুলিয়া কিংবা উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলোতে হোটেল বুকিংয়ের হিড়িক পড়ে গিয়েছে। বিশেষ করে যারা খুব অল্প সময়ে ছোট একটা ট্রিপ বা ‘উইকএন্ড গেটওয়ে’ খুঁজছিলেন, তাদের জন্য এই সুযোগ সেরা।

WB April Holiday List

সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। এই উপলক্ষে আগে থেকেই ভোটের দিনগুলিতে পূর্ণদিবস ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্য সরকার মারফত। ওই দিনগুলিতে এলাকার সমস্ত সরকারি ও বেসরকারি অফিস, স্কুল-কলেজ, এমন কি দোকানপাটও বন্ধ রাখা হবে। এবার ভোটের ছুটির আগেই সরকারি কর্মীদের জন্য নবান্ন আরো ৫ দিন উপরি ছুটি ঘোষণা করল। ১১ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত এই ছুটি গুলো দেওয়া হয়েছে।

---Advertisement---

কোন দিন কি কারনে ছুটি?

আরও পড়ুনঃ নবান্নের ঘোষণা! আগামী ১৮০ দিনের মধ্যে মিলবে সমস্ত বকেয়া ডিএ

তারিখ দিন কেন ছুটি
১১ এপ্রিল দ্বিতীয় শনিবার
বিভিন্ন সরকারি ব্যাংক বন্ধ।
১২ এপ্রিল রবিবার সাপ্তাহিক ছুটি।
১৩ এপ্রিল সোমবার
নীল পূজা উপলক্ষে স্থান বিশেষে ছুটি থাকতে পারে।
১৪ এপ্রিল মঙ্গলবার
আম্বেদকর জয়ন্তী, সরকারী ছুটি।
১৫ এপ্রিল বুধবার বাংলা নববর্ষ , সরকারী ছুটি।

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Nabadip Saha

আমি নবদীপ সাহা, ইংরাজি সাহিত্য নিয়ে গত ২০২১ সালে বাঁকুড়া সম্মিলনী কলেজ থেকে ফার্স্ট ক্লাস পেয়ে স্নাতক ডিগ্রি পাস করেছি। বর্তমানে একজন কন্টেন্ট রাইটার হিসেবে ডিজিটাল নিউজ মিডিয়ায় তিনবছর ধরে কাজ করছি। চাকরি, শিক্ষা এবং ক্যারিয়ার বিষয়ক কন্টেন্ট লেখায় বিশেষ অভিজ্ঞতা রয়েছে।

আরও পড়ুন

2nd SLST 2025 Document Verification: WBSSC এর উচ্চ মাধ্যমিক শিক্ষকদের ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হল WB DA Arrears: আগামী ১৮০ দিনের মধ্যে সমস্ত বকেয়া ডিএ মেটানো হবে, ঘোষণা নবান্নের WB Summer Vacation 2026: রাজ্যের স্কুলগুলোতে গরমের ছুটি ঘোষণা, কতদিন চলবে? WB Govt Holiday: এপ্রিল মাসে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার, ভোটের ছুটি 2026 রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবনী | রাহুল ব্যানার্জী জন্ম, শিক্ষা, সিনেমা ও ব্যক্তিগত জীবনের সম্পূর্ণ তথ্য