পশ্চিমবঙ্গের স্কুল পড়ুয়া থেকে শুরু করে সরকারি কর্মচারী সকলের জন্য সুসংবাদ। এপ্রিল মাসে টানা ছুটি (WB Govt Holiday) ঘোষণা করল রাজ্য সরকার। সামনেই বিধানসভা নির্বাচন। সারা রাজ্য জুড়ে এখন ভোটের প্রস্তুতি তুঙ্গে। আর এরই ধারাবাহিকতায়, সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের তরফে একটি মেমোরেন্ডাম জারি করে নির্বাচনের দিনগুলিতে সরকারি ছুটি ও অন্যান্য বিশেষ সুযোগ-সুবিধার কথা ঘোষণা করেছে। যাতে সেদিন গুলিতে ওই নির্দিষ্ট এলাকা গুলির স্কুল কলেজ, ব্যবসায়িক প্রতিষ্ঠান, সরকারি অফিস ইত্যাদি সবই পূর্ণাঙ্গ ছুটি দেওয়ার কথা জানানো হয়েছে।
এক নজরে
WB Govt Holiday
একঘেয়ে কাজের মাঝে একটু ছুটি পেতে সবারই ভালো লাগে। এপ্রিল মাসে এমনিতেই বিভিন্ন উৎসবের কারণে একাধিক ছুটি ইতিমধ্যেই রয়েছে। এর উপর এবছর ভোট পড়ে যাওয়ায় ভোটের দিনগুলিতে Negotiable Instruments Act, 1881 অনুযায়ী আনুষ্ঠানিকভাবে উপরি ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। কতদিন ধরে ছুটি থাকবে? কারা ছুটি পাবেন, আর কাদের কাজ চালিয়ে যেতে হবে? নিচে বিস্তারিত দেখে নেব।
ভোটের ছুটি 2026
প্রথম দফার ভোটগ্রহণ
তারিখ: ২৩শে এপ্রিল, ২০২৬ (বৃহস্পতিবার)।
আসন সংখ্যা: ১৫২টি বিধানসভা কেন্দ্র (১-৭৬, ২০৩-২৫৮, ২৭৫-২৯৪ নং আসন)।
কাদের ছুটি থাকবে? এই সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার সমস্ত সরকারি অফিস, সংস্থা, বোর্ড, শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থানীয় প্রশাসন, এমনকি দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিল্প কারখানা ও চা বাগানের কর্মীদেরও এই দিন বন্ধ থাকবে।
বিঃ দ্রঃ এছাড়াও যেসমস্ত স্কুল বা সরকারি অফিস পোলিং স্টেশন, সেক্টর অফিস বা ডিস্ট্রিবিউশন সেন্টার হিসেবে ব্যবহৃত হবে, সেগুলোতে প্রস্তুতির জন্য ভোটের আগের দিন অর্থাৎ ২২শে এপ্রিলও স্থানীয় ছুটি ঘোষণা করা হতে পারে।
দ্বিতীয় দফার ভোটগ্রহণ
তারিখ: ২৯শে এপ্রিল, ২০২৬ (বুধবার)।
আসন সংখ্যা: ১৪২টি বিধানসভা কেন্দ্র (৭৭-২০২, ২৫৯-২৭৪ নং আসন)।
কাদের ছুটি থাকবে? দ্বিতীয় দফার নির্দিষ্ট আসনগুলোতে ওইদিন জনস্বাস্থ্য এবং সরকারি কাজ চালু রেখে সাধারণ ছুটি বলবৎ থাকবে।
বিঃ দ্রঃ এছাড়াও যেসমস্ত স্কুল বা সরকারি অফিস পোলিং স্টেশন, সেক্টর অফিস বা ডিস্ট্রিবিউশন সেন্টার হিসেবে ব্যবহৃত হবে, সেগুলোতে ভোটের আগের দিন অর্থাৎ ২৮শে এপ্রিলও স্থানীয় ছুটি ঘোষণা করা হতে পারে।
ছুটি পেলেও বেতন কাটা যাবে না
ভোটের দিন শুধু পূর্ণাঙ্গ ছুটিই নয়, তার সাথে আরও একটি সুখবর ঘোষণা করা হয়েছে একই বিজ্ঞপ্তিতে। সরকারি প্রতিষ্ঠানগুলো তো বটেই, এর সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানগুলিও ভোটের ছুটির জন্য তাদের কর্মচারীদের কোনরকম বেতন কাটতে পারবে না। এছাড়া আরো জানানো হয়েছে, যদি কোনো ব্যক্তি এমন কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকেন যা তার নিজের নির্বাচনী এলাকার বাইরে অবস্থিত, তবে তিনিও রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট, ১৯৫১-এর ১৩৫বি(১) ধারা অনুযায়ী বেতনসহ ছুটি পাবেন।
আরও পড়ুনঃ রাজ্য সরকার বকেয়া ডিএ দিতে শুরু করল, আপনার কম ঢুকল না তো?
পোলিং কর্মীদের জন্য বিশেষ সুবিধার ঘোষণা
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার কথা ভেবে রাজ্য সরকার নির্বাচনের কাজ পরিচালনার দায়িত্বে থাকা পোলিং কর্মীদের জন্য স্পেশাল লিভ বা বিশেষ ছুটি ঘোষণা করেছে। ভোটের দিন কাজ করতে করতে অনেক সময় রাত হয়ে যায়। যদি কোনো পোলিং পার্সোনেলকে রিসেপশন সেন্টারে পৌঁছাতে অনেক রাত হয় এবং পরের দিন অফিস করা অসম্ভব হয়ে পড়ে, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তারা ২৪শে এপ্রিল (প্রথম দফার পর) এবং ৩০শে এপ্রিল (দ্বিতীয় দফার পর) বিশেষ ছুটি পেতে পারেন।
এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now