রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জেনে নিন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে জেলা ভিত্তিক ভাবে বিপুল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্প্রতি। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের সংশ্লিট জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারেবন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের শেষ তারিখ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Employment No.— CMOHN/HSS-112/5095

পদের নাম— Community Health Assistant
মোট শূন্যপদ— ৩৯৫ টি। (UR- ২১৮ টি, SC- ৮৭ টি, ST- ২৪ টি, OBC- ৬৬ টি।)
শিক্ষাগত যোগ্যতা— এই পদে আবেদন জানানোর জন্য ইচ্ছুক আবেদনকারীকে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে এএনএম অথবা জিএনএম ডিগ্রী অর্জন করে থাকতে হবে। একই সঙ্গে আবেদনকারীকে পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত করে রাখতে হবে বাংলা ভাষায় সাবলীল ভাবে কথা বলার দক্ষতা রাখতে হবে।
মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন হল ১৩,০০০/- টাকা।
বয়সসীমা— ১ জানুয়ারি, ২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে রাজ্যে ল্যাব অ্যাটেনডেন্ট নিয়োগ

আবেদন পদ্ধতি— এখানে চাকরির জন্য প্রার্থীরা কেবলমাত্র অনলাইনে আবেদন জানাতে পারেবন। রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইট, জেলা দপ্তরের ওয়েবসাইট অথবা জেলা স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইট মারফত আবেদন নথিভুক্ত করা যাবে। অনলাইন আবেদনপত্র ধাপে ধাপে সঠিক ভাবে পূরণ করতে হবে। সমস্ত তথ্য পূরণের পর প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে আবেদন ফি জমা করতে হবে।

আবেদন ফি— সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ৫০/- টাকা এবং অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ১০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা করা যাবে।

আবেদনের শেষ তারিখ— ৫ জুলাই, ২০২৪।

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন