রাজ্যের স্বাস্থ্য দপ্তরে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ২২ হাজার টাকা

Published By: Madhumita Pal | Published On:
Share:

রাজ্যের জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের তরফে উচ্চমাধ্যমিক পাশে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No- DH &FWS/DHHD/4003/2022-23
পদের নাম- Laboratory Technician
মোট শূন্যপদ- ১৩ টি।
শিক্ষাগত যোগ্যতা– যেকোনো স্বীকৃত বোর্ড থেকে Physics, Chemistry, Mathematics/ Biological Science -এ উচ্চমাধ্যমিক পাশ সহ Medical Laboratory Technology -তে ডিপ্লোমা করা থাকলে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।

চাকরির খবরঃ মার্চ মাসে ১৫ টি গুরুত্বপূর্ণ চাকরির খবর

বয়স– প্রার্থীর বয়স ১৯ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি, ২০২৩ তারিখ অনুযায়ী। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন- প্রতিমাসে বেতন ২২ হাজার টাকা।

চাকরির খবরঃ এয়ার ইন্ডিয়াতে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।
আবেদন ফি- আবেদন ফি বাবদ GEN/ OBC/ EWS প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা ও SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা ধার্য করা হয়েছে। আবেদন ফি জমা করা যাবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে।

ইন্টারভিউ স্থান- Office of the CMOH, Diamond Harbour Health District.
ইন্টারভিউ তারিখ- ১৩ মার্চ ও ১৪ মার্চ, ২০২৩

Official Notification: Download Now
Official Website: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা