স্বাস্থ্য দপ্তরে স্টাফ নার্স পদে চাকরির সুযোগ, দেখে নিন আবেদন পদ্ধতি

Published By: Exam Bangla | Published On:
Share:

সম্প্রতি রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে প্রকাশিত হলো একটি নিয়োগ বিজ্ঞপ্তি। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন এই পদের জন্য। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, বেতন কাঠামো ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।

Employment No. – CMOH/pbmd/DPMU/2340/2023-24

পদের নাম – Staff Nurse
মোট শূন্যপদ – ৭ টি।
শিক্ষাগত যোগ্যতা – ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে GNM কোর্স করা যেকোনো প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – ২৫,০০০ টাকা।
বয়সসীমা – যোগ্য প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৬৪ বছরের মধ্যে।

আরও পড়ুনঃ জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কর্মী নিয়োগ

পদের নাম – Block Data Manger
মোট শূন্যপদ – ১ টি।
শিক্ষাগত যোগ্যতা – যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং কমপক্ষে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা কোর্স সার্টিফিকেট থাকা চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। উক্ত বিভাগে সরকারি ক্ষেত্রে ন্যূনতম ৩ বছরের অথবা বেসরকারি ক্ষেত্রে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
মাসিক বেতন – ২২,০০০ টাকা।
বয়সসীমা – যোগ্য প্রার্থীর বয়স হতে হবে নূন্যতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি – ইচ্ছুক চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে এই চাকরির জন্য। অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য চাকরিপ্রার্থীদের দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট -এ (www.purbamedinipur.gov.in) ভিজিট করতে হবে। তারপর ওয়েবসাইটের নির্দিষ্ট উইন্ডো থেকে সঠিক বিকল্প বেছে নিয়ে নির্ভুল ভাবে রেজিস্ট্রেশন পক্রিয়া সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পর ওয়েবসাইট থেকে প্রাপ্ত কপির সঙ্গে নিজের শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য কাগজপত্র Office of the Chief Medical Officer of Health, Purba Medinipur, Pin – 721636 দপ্তরে জমা দিতে হবে।

আবেদন ফি – এই পদগুলিতে আবেদন করার জন্য সাধারণ জাতিভুক্ত প্রার্থীদের ১০০/- টাকা এবং তাপশীলি জাতিভুক্ত প্রার্থীদের ৫০/- টাকা এককালীন আবেদন ফি জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ – ১০ মে, ২০২৩।

Official Notification: Download Now
Official Website: Click Here

Exam Bangla

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

আরও পড়ুন

ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন ফেব্রুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? February Month Job Update 2026 রাজ্যের জেলায় জেলায় পাঞ্জাব ব্যাংকে নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১৫ হাজার টাকা রাজ্যের বিদ্যুৎ দপ্তরে অ্যাপ্রেন্টিস নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১০ হাজার টাকা মাধ্যমিক পাশ করলেই ১৫০০ টাকা দেবে রাজ্য সরকার, রাজ্যের নতুন প্রকল্প বাংলার যুব সাথী