WB HS Result Out 2025: উচ্চ মাধ্যমিকে পাশের হারে কোন জেলা শীর্ষে? প্রথম স্থানে কে রয়েছে?

Published By: Priyanka Sen | Published On:
Share:

WB HS Result Out 2025: প্রকাশিত হলো উচ্চমাধ্যমিকের ফলাফল। এখনই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে ঘোষণা করা হচ্ছে কৃতি ছাত্র-ছাত্রীদের নামের তালিকা। সেই সাথে রয়েছে প্রথম থেকে দশম স্থানাধিকারী সকল ছাত্র-ছাত্রীদের প্রাপ্ত নম্বর এবং শতকরা নম্বরের পরিমাণ। উচ্চ মাধ্যমিক রেজাল্ট সংক্রান্ত সমস্ত তথ্য সবার আগে জানতে অবশ্যই Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইট নজরে রাখুন।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে আজ হঠাৎ ৭ই মে ২০২৫ তারিখে (WB HS Result Out 2025) সাংবাদিক সম্মেলনের মাধ্যমে গোটা রাজ্যের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে উচ্চমাধ্যমিকের ফলাফল। এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর হয়েছে ৪৯৭। এই নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে বর্ধমান cms হাইস্কুলের রূপায়ণ পাল। সম্পূর্ণ মেধা তালিকার মধ্যে মোট ৭২ জন ছাত্র ছাত্রীর নাম থাকলেও প্রথম থানাধিকার করেছেন একজনই। ২০২৫ সালের উচ্চ মাধ্যমিকের প্রথম স্থানাধিকারী রূপায়ণ পালের শতকরা প্রাপ্ত নম্বরের পরিমাণ ৯৯.৪%।

---Advertisement---

আরও পড়ুনঃ  প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2025, এই লিংকে রেজাল্ট চেক করুন

WB HS Result Out 2025 পাশের হার

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে করোনা বছর গুলি অর্থাৎ ২০২০ থেকে ২০২২ পর্যন্ত বাদ দিলে বিগত ১০ বছরের মধ্যে এই বছর সবথেকে ভালো ফলাফল হয়েছে উচ্চ মাধ্যমিকে WB HS Result Out 2025)। গতবছরের তুলনায় যথেষ্ট পরিমাণ পাশের হার বৃদ্ধি পেয়েছে। এই বছরে উচ্চমাধ্যমিকে পাশের মোট হার ৯০.৭৯%। যেখানে ছেলেদের পাশের হার রয়েছে ৯২.৭% এবং মেয়েদের ক্ষেত্রে পাশের হার ৮৮.১২%।

আরও পড়ুনঃ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2026 ডাউনলোড করে নিন

ঘোষণা অনুসারে, উচ্চ মাধ্যমিকে সব থেকে বেশি ছাত্রছাত্রী পাস করেছে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর 24 পরগনা এবং তৃতীয় স্থানে কলকাতা। বিজ্ঞান বিভাগের মোট ছাত্র-ছাত্রীদের মধ্যে ৯৯.৪৬% ছাত্র ছাত্রী উত্তীর্ণ হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষায়। বাণিজ্য বিভাগ থেকে ৯৭.৫২% এবং কলা বিভাগ থেকে ৮৮.২৫% ছাত্র-ছাত্রীর পাশের হার রয়েছে (WB HS Result Out 2025)।

---Advertisement---

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক পাশে সেরা সরকারি স্কলারশিপ ২০২৫

সংসদের তরফে জানানো হয়েছে, অকৃতকার্য ছাত্রছাত্রীরা নতুন সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দিতে পারবে। এছাড়াও তারা ওল্ড ভার্সনকেও বেছে নেওয়ার অপশন পাবে। www.wbresults.nic.inwww.exametc.comwww.indiaresults.com -এই ওয়েবসাইটগুলিতে  দুপুর দুটো থেকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে। আজকেই পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় ক্যাম্পের মাধ্যমে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ছাত্র-ছাত্রীদের মার্কশিট এবং সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে।আগামীকাল অর্থাৎ ৮ই মে ২০২৫ তারিখে বিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছ থেকে ছাত্রছাত্রীরা নিজেদের মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করে নিতে পারবে।

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

মাধ্যমিক রেজাল্ট 2026: এবছর মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে? কিভাবে চেক করবেন? জানুন বিস্তারিত WB HS 3rd Semester Result: প্রকাশিত হচ্ছে তৃতীয় সেমিস্টারের ফলাফল, সবার আগে কোথায় দেখা যাবে? Primary TET Result: প্রকাশিত হল প্রাথমিক টেট পরীক্ষার ফলাফল! বিস্তারিত দেখে নিন এখনই WBJEE Result 2025: আইনি জটিলতা কাটিয়ে প্রকাশিত হল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল, দেখে নিন মেধা তালিকা WBJEE Result 2025: রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশে বাধা! OBC সার্টিফিকেট সংক্রান্ত জটিলতায় অনিশ্চয়তার মুখে ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ