উচ্চমাধ্যমিক পাশে জেলায় লাইব্রেরিয়ান পদে নিয়োগ! ১৫ জুন পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া

Published By: Debasish Ghosh | Published On:
Share:

মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্প্রতি একটি লাইব্রেরিয়ান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। মোট শূন্যপদ, আবেদন পদ্ধতি সহ নিয়োগ পদ্ধতি নিয়ে বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে।

Employment No. – 175/DLO-MSD/23

পদের নাম – Librarian of Rural Library
মোট শূন্যপদ – ৩৬ টি। (UR – ১২ টি, EWS – ৩ টি, SC – ১২ টি, OBC – ৬ টি, ST – ৩ টি।)
শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের উচ্চ মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে। সেইসঙ্গে, লাইব্রেরী এন্ড ইনফরমেশন সাইন্স বিষয়ে পাশ আউট সার্টিফিকেট থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলা ভাষায় জ্ঞান রাখতে হবে। কম্পিউটার অপারেটিং সম্পর্কে সাম্যক ধারণা থাকা আবশ্যক।
মাসিক বেতন – ২২,৭০০ টাকা।

আরও পড়ুনঃ আইআইটি খড়্গপুরে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ

বয়সসীমা – প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় রয়েছে।

আবেদন পদ্ধতি – চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এই চাকরির জন্য। অনলাইনে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের অবশ্যই সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইট -এ (https://lib.recruitmentmurshidabad.in) ওয়েবফর্মে আবেদনপত্র পূরণ করতে হবে।

নিয়োগ পদ্ধতি – লিখিত পরীক্ষা এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে নেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ – ১৫ জুন, ২০২৩।
লিখিত পরীক্ষার তারিখ – ৩০ জুলাই, ২০২৩।

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে