ভোটের কারণে কি পিছিয়ে যাবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক রেজাল্ট 2026? সম্প্রতি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দুই দফায় যথাক্রমে ২৩ ও ২৯ এপ্রিল ভোট হবে বলে স্থির হয়েছে। যার জের চলবে মে পর্যন্ত। এদিকে এই সময়েরই মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর কথা। তবে কি ভোটের জন্য এবছর রেজাল্ট দেরিতে বেরোবে? এই নিয়ে অফিসিয়ালি কি ঘোষণা এসেছে? দেখে নেব।
এক নজরে
মাধ্যমিক রেজাল্ট 2026
ছাত্রছাত্রীদের জীবনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক হল দুটো গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষা। এখানে রেজাল্টের ওপরে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নির্ভর করে। তাই পরীক্ষা শুরু হওয়া থেকে রেজাল্ট বেরোনো পর্যন্ত সব ছাত্রছাত্রীরই মনে একাধিক আশঙ্কা থাকে। এবছর পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে ভোটের কারণে রেজাল্টের দিনক্ষণে কি কোনো পরিবর্তন আসতে পারে, এই নিয়ে এখন প্রশ্ন ছাত্রছাত্রীদের মনে।
মাধ্যমিক রেজাল্ট 2026
| পরীক্ষার নাম | মাধ্যমিক ২০২৬ (Secondary Examination)। |
| পরিচালনাকারী সংস্থা | পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। |
| পরীক্ষার তারিখ | ২রা ফেব্রুয়ারি থেকে ১২ই ফেব্রুয়ারি ২০২৬। |
| রেজাল্টের তারিখ (আগের ঘোষণা অনুযায়ী) | মে ২০২৬। |
উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2026
| পরীক্ষার নাম |
উচ্চ মাধ্যমিক ২০২৬ (Higher Secondary Examination)।
|
| পরিচালনাকারী সংস্থা |
পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)।
|
| পরীক্ষার তারিখ |
১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি ২০২৬।
|
| রেজাল্টের তারিখ (আগের ঘোষণা অনুযায়ী) | মে ২০২৬। |
ভোটের জন্য কি পিছিয়ে যাবে রেজাল্ট?
সাধারণত নিয়মমাফিক প্রতিবছরই পরীক্ষা শেষ হওয়ার ৮০ থেকে ৯০ দিনের মধ্যে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের রেজাল্ট ঘোষণা করা হয়। সেই হিসেবে এবছর মে মাসেই দুই পরীক্ষার রেজাল্ট বের করার ঘোষণা করেছিল বোর্ড। সূত্রের খবর অনুযায়ী, বর্তমানে পরীক্ষার খাতা দেখার কাজ জোরকদমে চলছে এবং মোটামুটি আর ৫০ দিন হাতে পেলেই রেজাল্ট প্রকাশের জন্য প্রস্তুত হয়ে যাবে বলে জানিয়েছে বোর্ড। কিন্তু এদিকে এপ্রিলের ২৩ ও ২৯ তারিখ রাজ্যের বিধানসভা নির্বাচন। নির্বাচনের ফল প্রকাশ হবে ৪ মে। তারপর শপথ গ্রহণ সহ অন্যান্য কাজ কর্ম মিটতে মোটামুটি দ্বিতীয় সপ্তাহ লেগে যাবে। তারপরেই পরীক্ষাগুলোর রেজাল্ট বেরোতে পারে বলে ধারণা। যদিও এই নিয়ে পর্ষদ বা সংসদের তরফে কোনো অফিশিয়াল ঘোষণা এখনো করা হয়নি। এই নিয়ে কোনও আপডেট এলেই তা সঙ্গে সঙ্গে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এজন্য নিয়মিত ওয়েবসাইট ফলো করতে থাকুন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে পারেন।
কিভাবে অনলাইনে রেজাল্ট চেক করবেন?
মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশ পাওয়া মাত্রই অনলাইনে নিচের লিংক গুলি থেকে চেক করে নিতে পারবেন।
মাধ্যমিক রেজাল্ট চেক: Click here
উচ্চ মাধ্যমিক রেজাল্ট চেক: Click here
এরকম আরও শিক্ষা বিষয়ক নানা আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now